শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

‘হাসিনাকে আর রাজনীতি করতে দেব না—এই শপথ নিতে হবে’

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৪৬ Time View

ডেস্ক নিউজ : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের আজ এই শপথ নিতে হবে যে আমরা এদেশে ফ্যাসিস্ট হাসিনাকে আর রাজনীতি করতে দেব না।’রাজধানীর শাহবাগে রোববার জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেক চেষ্টা করা হচ্ছে আমাদের বিভক্ত করার জন্য। আমাদের পাশের দেশে ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছেন। সেখান থেকে মাঝে মধ্যেই হুমকি দিচ্ছেন। দেশকে অস্থিতিশীল তৈরির চেষ্টা করছেন। গণঅভ্যুত্থান প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, শুধু ৩৬ দিনের আন্দোলন নয়; গত ১৫ বছর ধরে আমাদের নেতাকর্মী, ছাত্ররা জীবন দিয়েছেন; শুধুমাত্র সুন্দর একটা বসবাসযোগ্য আবাস ভূমি হিসাবে বাংলাদেশকে দেখার জন্য। ন্যায় বিচার দেখার জন্য।

তিনি আরও বলেন, তরুণরা নতুন স্বপ্ন দেখাতে শুরু করেছেন। আমাদের সামনে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে, এ দেশকে নতুন করে তৈরি করার। সারা দেশ থেকে তরুণরা এখানে এসেছেন। এটা খুব আনন্দের দিন। একই সঙ্গে কষ্টের দিন। গত বছর এই দিনে আমাদের দেশের মানুষকে হত্যা করেছিল আওয়ামী লীগ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশ সঞ্চালনা করছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

 

 

কিউএনবি/আয়শা/৩ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit