শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

বৃষ্টি উপেক্ষা করে শাহবাগে ছাত্রদল নেতাকর্মীদের ঢল

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশ ঘিরে স্লোগানে মুখর রাজধানীর শাহবাগ এলাকা। বৃষ্টি উপেক্ষা করে সেখানে অবস্থান নিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। খালেদা জিয়া, তারেক রহমান ও নিজ সংগঠনের নামে নানা স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। রোববার আড়াইটার পর শাহবাগের চিত্র এটি।এই সমাবেশ ঘিরে সেখানে উৎসবমুখর পরিবেশ। 

বিকাল ৩টার দিকে সমাবেশ শুরু হওয়ার কথা। দুপুর ১টা ৫০ মিনিটের দিকে হঠাৎ বৃষ্টি নামে।বৃষ্টি শুরু হলে কিছু নেতাকর্মী ছোটাছুটি শুরু করেন। এ সময় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বৃষ্টি উপেক্ষা করেই নেতাকর্মীদের অবস্থানের নির্দেশ দিলে তারা সেখানে অবস্থান করেন। মাইকে রাকিবকে বলতে শোনা যায়, যত ঝড়-বৃষ্টিই আসুক না কেন, আমরা সমাবেশস্থল থেকে সরে যাবো না। সবকিছু উপেক্ষা করেই আজ সমাবেশ সফল করব।

শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে অংশ নিতে জেলা ও মহানগর থেকে আসছেন নেতা-কর্মীরা। বেলা ১২টা থেকেই ছাত্রদলের জেলা ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন। এ সময় তারা দলীয় প্রতীক সম্বলিত পতাকা, ব্যানার, ফেস্টুন নিয়ে স্লোগান দিতে থাকেন। জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রোববার এ সমাবেশ করছে ছাত্রদল।

সমাবেশস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বেলা আড়াইটায় আনুষ্ঠানিকভাবে ছাত্রদলের সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এ ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া সমাবেশে দলটির সিনিয়র নেতাদের পাশাপাশি সাবেক ছাত্রনেতারাও উপস্থিত রয়েছেন। এদিকে সমাবেশের কারণে শাহবাগ ও এর আশেপাশের এলাকায় যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি।

 

 

কিউএনবি/আয়শা/৩ আগস্ট ২০২৫/দুপুর ৪:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit