সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

সেই অপু ৪ দিনের রিমান্ড..

Reporter Name
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৭৬ Time View

 নিউজ ডেক্সঃ  সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজির অভিযোগে গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (২ আগস্ট) বিকাল ৩টার দিকে একটি সাদা প্রাইভেটকারে করে অপুকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা ও গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান তাদের ১০ দিনের আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী তার জামিন চান। অন্যদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ডের জোর দাবি জানান। শুনানি শেষে আদালত আসামির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার (১ আগস্ট) চাঁদাবাজির ঘটনায় পলাতক গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে ওয়ারী থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইকএনভি /রাজ/০২আগষ্ট২০২৫/বিকালঃ ৪.২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit