ডেস্ক নিউজ : জামালপুরে রাজিব পরিবহনের একটি বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার লাহেরী কান্দা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে নিহত ও আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহেরীকান্দা এলাকায় জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাস ব্যাটারিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে দিয়ে বাসের নিচে চাপা পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ৪ জনের মরদেহ উদ্ধার করে এবং আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ বিষয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, খবর পাওয়ার সাথে সাথে তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। দুটো মরদেহ জামালপুর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুটো মরদেহ ঘটনাস্থলে রয়েছে। প্রতিদিনেরখবর পড়াবাসের ভেতরে আরও মরদেহ থাকতে পারে। সড়ক থেকে উল্টে পড়ে থাকা বাসটি সরানোর কাজ চলছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত বলা যাবে জানায় পুলিশ।
কিউএনবি/অনিমা/৩১ অগাস্ট ২০২৬,/রাত ১১:০০