বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ঘাম ঝরাচ্ছেন খুশি কাপুর..

Reporter Name
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৫৭ Time View

বিনোদন ডেক্সঃ  বলিউডের উঠতি তারকা খুশি কাপুর এবার নিজের ফিটনেস জার্নিতে ছক ভাঙা এক দৃষ্টান্ত স্থাপন করলেন। রূপালি পর্দার আড়ালে এই নায়িকা যখন নিজের শারীরিক সক্ষমতার চূড়ান্ত পরীক্ষা নিচ্ছেন, তখন চমকে উঠেছেন তার ভক্ত-অনুরাগীরাও। ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, ২৯০ কেজি ওজন নিয়ে হিপ থ্রাস্ট করছেন খুশি- তা-ও আবার দুবার! প্রশিক্ষকের নজরদারিতে সম্পন্ন হওয়া এই দুর্দান্ত কসরতের পর ক্যাপশনে খুশির মন্তব্য, ‘আমাকে দেখলে মনে হবে না, কিন্তু আমিই খুশি’।

অভিনয়ে খুশির যাত্রা শুরু হয় নিউইয়র্ক ফিল্ম একাডেমির স্টুডেন্ট শর্ট ফিল্ম ‘স্পিক আপ’ দিয়ে, যেখানে তিনি নায়না চরিত্রে অভিনয় করেন। ২০২৩ সালে তিনি জোয়া আখতারের পরিচালনায় নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ‘দ্য আর্চিজ’ সিনেমায় বেটি কুপার চরিত্রের মাধ্যমে বলিউডে পা রাখেন।

২০২৫ সালে জু্নায়েদ খানের বিপরীতে তার প্রথম প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাভেয়াপা’ আসে, যেটি তামিল হিট ‘লাভ টুডে’র হিন্দি রিমেক। তবে সিনেমাটি বক্স অফিসে ব্যর্থ হয়। এরপর নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত ধর্মাটিক এন্টারটেইনমেন্ট প্রযোজিত রোমান্টিক কমেডি ‘নাদানিয়া’-তে অভিনয় করেন খুশি, যেখানে তার বিপরীতে ছিলেন নবাগত ইব্রাহিম আলি খান।

অন্যদিকে, খুশির বাবা বনি কাপুরও এখন আলোচনায় তার ওজন কমানো নিয়ে। তিনি ২৬ কেজি ওজন কমিয়ে চমক সৃষ্টি করেছেন। এ বিষয়ে এক ইনস্টাগ্রাম পোস্টে বনি লেখেন, “পুরনো কিছু পোশাকে নিজেকে মানিয়ে নিতে পেরে দারুণ লাগছে। ২৬ কেজি কমিয়েছি, আর কিছু বাকি। যারা আমার খোঁজ করছেন, তাদের জন্যই এটা শেয়ার করছি। দেখে শিখে ফেলুন। এটা সত্যিই মূল্যবান! আমি যদি পারি, যে কেউ এটা পারবে।”

এদিকে, খুশির বোন জাহ্নবী কাপুরের পরবর্তী সিনেমা ‘পরম সুন্দরী’ মুক্তি পাচ্ছে ২০২৫ সালের ২৯ আগস্ট। এর আগে সিনেমাটি ২৫ জুলাই মুক্তির কথা ছিল। কেরালার বিখ্যাত ব্যাকওয়াটার পটভূমিকে কেন্দ্র করে তৈরি এই ছবি হবে ভালোবাসা, মজার এবং চমকের এক দুর্দান্ত যাত্রা।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এনভি /রাজ/০২আগষ্ট২০২৫/দুপুরঃ ৩.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit