শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম
সুইডেনে রুশ দূতাবাসে ড্রোন হামলা: রিপোর্ট তীব্র তাপপ্রবাহে নাজেহাল ফ্রান্স, এসি-ফ্যান কিনতে হুড়োহুড়ি-সংঘর্ষ খামেনির জানাজা : ‘রক্তের বদলা’ চাইতে ইরানিদের ঢল নামানোর আহ্বান যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! বাদুড়ের স্পর্শই কাল হলো, জলাতঙ্কে প্রাণ গেল ১১ বছরের শিশুর আত্মহত্যার ইচ্ছা ছিল পাইলটের, বেইজিংয়ে আকাশচুম্বী ভবনে বিমান বিধ্বস্ত চীনের সবচেয়ে উঁচু ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত, মানসিক অবসাদে ভুগছিলেন পাইলট ১০০০ গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা

শাপলা বিলে নৌকা ডুবে প্রাণ গেল দুই বন্ধুর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৯৬ Time View

ডেস্ক নিউজ : গাজীপুরের কাপাসিয়ার শাপলা বিলে নৌকা ডুবে দুই বন্ধুর মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ ও ফায়ার সার্ভিস লাশগুলো উদ্ধার করেছে। শুক্রবার সকালে কাপাসিয়ার টোক ইউনিয়নের কাওরা বিলে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন- গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামের নুরে আলমের ছেলে মো. মাহিন (১৬) ও ময়মনসিংহ জেলার ভালুকা থানার জামিরদিয়া গ্রামের ফরহাদ উদ্দিনের ছেলে বায়েজীদ।

জানা যায়, শুক্রবার ভোরে মামুন, মাহিন, বায়েজীদসহ পাঁচ বন্ধু কাপাসিয়ার পাঁচুয়া বিলে শাপলা ফুলের ছবি তোলার জন্য বের হন। একটি নৌকা ভাড়া করে ছবি তোলার জন্য বিলের মাঝখানে যান তারা। ছবি তোলার একপর্যায়ে নৌকাটি ডুবে যায়। এতে মাঝি ও পাঁচ বন্ধুসহ সবাই পানিতে তলিয়ে যায় মাঝিসহ তিনজন কোনোরকম সাঁতরে পাড়ে উঠলেও বায়েজীদের মৃত্যু হয়। আর মাহিনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেনস্থানীয়রা জানান, হঠাৎ চিৎকার শুনে বিলের কাছে গিয়ে শুনতে পান দুজন পানিতে তলিয়ে গেছেন। পরে পানি থেকে তাদের উদ্ধার করা হয়।

কাপাসিয়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাবেদ আলী বলেন, ঘটনাস্থল থেকে একজনের লাশ ও দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে মাঝিসহ তিনজন সাঁতার কেটে পাড়ে উঠে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান জানান, মাহিন নামে একজনকে মৃত আনা হয়েছিল।

কাপাসিয়া থানার ওসি মোহম্মদ জয়নাল আবেদীন মন্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

কিউএনবি/আয়শা/১ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit