শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

চাঁদার টাকা না পেয়ে প্রবাসীর স্ত্রীকে পৈশাচিক কায়দায় খুন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৮১ Time View

ডেস্ক নিউজ : দাবিকৃত পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে শাহীনূর আক্তার (২৫) নামে এক প্রবাসীর স্ত্রীকে নির্মমভাবে খুন করা হয়েছে। এ নৃশংস হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন অভিযুক্ত সুজন মিয়া।

গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) পাঠানো পিবিআই-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগীর পেটে ছুরি ঢুকিয়ে তাকে খুন করা হয়। হত্যার পর ঘাতকরা ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে যায়।

পিবিআই জানায়, গত ৩০ জুলাই আদালতে দেওয়া স্বীকারোক্তিতে সুজন জানান, সে ও তার সাঙ্গপাঙ্গরা মিলে শাহীনূরের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানালে ১৭ জুলাই দুপুরে তারা মিলে শাহীনূরকে খুন করে পালিয়ে যায়।

এর আগে গত ২৭ জুলাই ঢাকার কামরাঙ্গীরচরের চাঁন মসজিদ বাগানবাড়ি রোড থেকে সুজনকে গ্রেপ্তার করে পিবিআই। পরে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে।

নিহত শাহীনূর আক্তার উপজেলার ছলিমাবাদ গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে। তিনি পৌর এলাকার কলোনি স্টিল ব্রিজসংলগ্ন নজরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন। ১৮ জুলাই সেই বাসা থেকেই পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ঘটনার সময় বাসায় শাহীনূরের একমাত্র মেয়ে উপস্থিত ছিলেন না বলে জানিয়েছে পিবিআই।

এ ঘটনায় নিহতের বাবা গিয়াস উদ্দিন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মূল অভিযুক্তকে শনাক্ত করে পিবিআই।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সুজন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও জুয়ার আসর পরিচালনাকারী। হত্যাকাণ্ডে তার আরও দুই সহযোগী ছিল বলে ধারণা করছে পিবিআই। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

কিউএনবি/অনিমা/১ আগস্ট ২০২৫/বিকাল ৪:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit