বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

নিষেধাজ্ঞা শেষে ৩ বছর পর আবার জিম্বাবুয়ে দলে টেলর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৩০ Time View

স্পোর্টস ডেস্ক : পুরো ক্যারিয়ারে যা করেছেন, সেটাই জিম্বাবুয়ে ক্রিকেটের কিংবদন্তি বানিয়ে দিয়েছিল ব্রেন্ডন টেলরকে। তবে ২০২১ সালে চাঁদের কলঙ্কের মতো তার ক্যারিয়ারে যোগ হয় কালিমা, যার কারণে ৩ বছর নিষেধাজ্ঞাও পেয়েছেন তিনি। তবে সে নিষেধাজ্ঞা শেষ হয়ে গেছে। তা শেষে ৩ বছর পর আবারও জিম্বাবুয়ে দলে ফিরে এসেছেন টেলর। 

দলে ফিরে টেলর বলেন, ‘আমি ভেবেছিলাম সব কিছু শেষ হয়ে গেছে। কিন্তু আমি এখন এখানে, এ অনুভূতিটা অনেক কৃতজ্ঞতার। মাঝে মাঝে নিজেকে চিমটি কেটে দেখছি, আমি কি সত্যিই ফিরে এসেছি! আমি সবকিছু উপভোগ করছি, প্রতিটি মুহূর্তকে আলিঙ্গন করছি।’তিনি আরও বলেন, ‘গত দেড় বছর আমার ফিরে আসার প্রস্তুতিতে কেটেছে। ফিটনেস, টেকনিক, ডায়েট—সবকিছুতে অনেক কাজ করেছি। এখন আমি আগের চেয়ে অনেক সুস্থ, ফিট এবং মানসিকভাবে শক্ত। এটা সম্ভব হয়েছে একমাত্র মাদকমুক্ত জীবনের কারণে। এখন আমি অনেক ভালো অবস্থানে আছি।’

২০০৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকের পর টেলর এখন পর্যন্ত ৩৪টি টেস্ট খেলেছেন। করেছেন ছয়টি সেঞ্চুরি ও বারোটি ফিফটি। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার রান ৯ হাজার ৯৩৮, যা জিম্বাবুয়ের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। বুলাওয়েতে ইতিমধ্যে শুরু হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ের দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। দ্বিতীয় টেস্টেই ফিরবেন টেলর।

 

 

কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২৫,/বিকঅর 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit