রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

চৌগাছায় পিকআপের ধাক্কায় যুবক নিহত

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৭০ Time View
এম এ রহিম চৌগাছা  (যশোর) : যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় হাসান আলী (২৫) নামে এক যুবক নিহত হয়েছে।   মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় মহেশপুর- চৌগাছা সড়কের টেঙ্গুরপুর মোড়ে বিচালি বোঝাই একটি ট্রলি ও পিকআপ ভ্যানের মুখোমুখি  ধাক্কায় এ ঘটনা ঘটে।  হাসান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার দত্তনগর গ্রামের শান্তি মিয়ার ছেলে।

নিহতের চাচাতো ভাই আশরাফুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টার দিকে হাসান একটি বিচালি বোঝাই ট্রলিতে ড্রাইভারের পাশে বসে মহেশপুরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে টেঙ্গুরপুর মোড়ে পৌঁছালে কুষ্টিয়া-মালিকানাধীন একটি পিকআপ (নম্বর: কুষ্টিয়া ড-১১-০২৮৮) ট্রলিটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ড্রাইভারের পাশ থেকে হাসান আলী ছিটকে সড়কের উপর  পড়ে যায়। এ সময়  হাসান মারাত্মকভাবে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলার সরকারি হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যায়।

চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে   জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রকিবুল ইসলাম জানান, হাসপাতালে  আনার আগেই  তার মৃত  হয়। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করা হয়েছে। চালক নওয়াপাড়া প্রেমবাগ এলাকার রবিউল ইসলামের ছেলে রিয়াদ হোসেন (২৬) কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কিউএনবি/আয়শা/২৯ জুলাই ২০২৫,/রাত ১১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit