রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

বিএনপির ওয়াকআউটের পর সালাহউদ্দিনের প্রতিক্রিয়া..

অনলাইন নিউজ ডেস্ক :
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৩৫ Time View
সংগৃহীত ছবি..

অনলাইন নিউজ ডেস্ক :

ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ২০তম দিনের বৈঠক থেকে সাময়িক সময়ের জন্যে ওয়াকআউট করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে বৈঠক শুরুর হওয়ার কিছুক্ষণের মধ্যেই ওয়াকআউট করে দলটি। আজকের দুটি আলোচ্য বিষয়ের মধ্যে অন্যতম একটি ছিল—সরকারি কর্মকমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত। কমিশনের প্রস্তাব অনুযায়ী এসব বিষয়ে কমিটি গঠন করলে সেটি নির্বাহী বিভাগের ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করবে—এমন দাবি করে বৈঠক থেকে সাময়িক সময়ের জন্য ওয়াকআউট করে সংগঠনটি। ওয়াকআউটের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, আমরা সাময়িক সময়ের জন্য ওয়াকআউট করলাম কারণ আমরা বলেছিলাম, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের জন্য কমিটি করা এবং এটি সংবিধানে অন্তর্ভুক্ত করলে ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায় জটিলতার সৃষ্টি হবে। যাতে সাংবিধানিক এবং সংসদীয় কোনোভাবেই স্বৈরতান্ত্রিক ব্যবস্থার উদ্ভব না হয়, ফ্যাসিবাদের উৎপত্তি না হয়, সেজন্য আমরা তিনটি জায়গায় ব্যবস্থা রেখেছি। তিনি বলেন, এ তিনটি জায়গার মধ্য দিয়ে এমন একটা ব্যবস্থা তৈরি হবে যাতে কোনোভাবেই স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার সুযোগ থাকবে না। এ ছাড়াও বিচার বিভাগের সংস্কার, যেটার জন্য আমরা চেষ্টা করছি এবং আস্তে আস্তে সেগুলো হয়ে যাচ্ছে। সেটি হলে সেগুলোও গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে কাজ করবে। ফ্রিডম অব প্রেস প্রায় প্রতিষ্ঠিত হয়েছে বলা যায়। সালাহউদ্দিন বলেন, এত রক্ষাকবচ থাকা সত্ত্বেও আমরা নির্বাহী বিভাগকে প্রপারলি ফাংশন করতে কেন দেব না? আমরা মনে করেছি, জনগণের নির্বাহী বিভাগের কাছে জবাবদিহিতা থাকবে; কিন্তু সরকার এবং রাষ্ট্র পরিচালনার জন্য পর্যাপ্ত অথরিটি থাকবে না, সেটা ঠিক হবে না। এজন্য সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর জন্যে কমিটি না করে শক্ত আইন করা হোক। ওয়াকআউটের ব্যাপারে তিনি বলেন, আমরা সাময়িক সময়ের জন্যে ওয়াকআউট করলাম। আবার পরের আলোচনায় ফিরে যাবো। এ আলোচনাতেই আবারও অবস্থান পুনর্ব্যক্ত করার জন্য যেতেও পারি।

অনলাইন নিউজ ডেস্ক :
কিউএনভি/রাজ/২৮ জুলাই ২০২৫/ দুপুর :০২.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit