সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

এবার গাজামুখী ব্রিটিশ ত্রাণবাহী জাহাজ ছিনতাই ইসরাইলের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার দিকে অগ্রসর হওয়া একটি ব্রিটিশ পতাকাবাহী ত্রাণবাহী জাহাজ ছিনতাই করেছে ইসরাইলি নৌবাহিনী।  ‘হান্ডালা’ নামের ত্রাণবাহী জাহাজটি ইতালি থেকে ফিলিস্তিনি উপকূলীয় অঞ্চলের দিকে রওনা দিয়েছিল।

শনিবার (২৬ জুলাই) ইসরাইলি সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘হান্ডালা’ নামের ত্রাণবাহী জাহাজটি ইতালি থেকে ফিলিস্তিনি উপকূলীয় অঞ্চলের দিকে রওনা হয়েছিল।  এতে সংসদ সদস্য, চিকিৎসক এবং স্বেচ্ছাসেবকসহ ২১ জন নিরস্ত্র কর্মী ছিলেন।

প্রেস টিভির মতে, ইসরাইলি নৌবাহিনীর জাহাজগুলো কাছে আসার আগে ক্রুরা জাহাজের ওপরে একটি ড্রোন ঘোরাফেরা করতে দেখেছে।  এ পরিস্থিতিতে তারা ‘ডিসট্রেস কল’ জারি করেছে। হুওয়াইদা আরাফ নামে ওই জাহাজে থাকা একজন বলেন, ইসরাইলি জাহাজগুলো দেখার পর ক্রুরা ইসরাইলি নৌবাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি।

‘হান্ডালায়’ ভ্রমণকারী ইউরোপীয় সংসদের একজন ফরাসি সদস্য এমা ফোররো ছিনতাইয়ের ঘোষণা দিয়ে বলেন, ‘ইসরাইল সামরিক বাহিনী এখানে’। অনলাইনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, ক্রুরা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের লাইফ জ্যাকেট পরে বসে আছে এবং সংঘর্ষ এড়াতে তাদের হাত ওপরে তুলে ধরে আছে। ‘হান্ডালা’ গাজার শিশুদের জন্য ফর্মূলা, খাবার এবং ওষুধসহ মানবিক সহায়তা বহন করছিল।

এর আগে গত মাসে, ইসরাইলি সেনাবাহিনী একইভাবে গাজাগামী একটি ত্রাণবাহী জাহাজ ছিনতাই করেছিল, যেখানে ১২ জন উচ্চ-প্রোফাইল আন্তর্জাতিক ক্যাম্পেইনার ছিলেন।  তার আগে মে মাসেও, ইসরাইলি ড্রোনগুলো মাতার উপকূলরেখার কাছে থাকা গ্রেটা থুনবার্গসহ বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক নিয়ে আরোহন করা একই ধরণের একটি জাহাজে আক্রমণ করেছিল।

 

কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২৫,/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit