বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি  দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের রাঙামাটিতে মধ্যরাতে বিদ্যালয়ের প্রহরীকে হত্যাচেষ্টার অভিযোগ নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের চৌগাছায় হাজরাখানা স্কুলের ছাদে মাইকের হর্ন, নিচে জেনারেটর বলুহ মেলায় শব্দদূষণে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি রিয়াল মাদ্রিদের দুর্বলতা খুঁজে পেলেন মরিনিও এখনই ইয়েমেন সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে

চকরিয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখম

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১২৭ Time View

ডেস্ক নিউজ : কক্সবাজারের চকরিয়ায় মা ও ছেলেকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। সংশ্লিষ্টরা বলছেন, বাড়ি দখলের চেষ্টায় বাধা দেওয়ায় তাদেরকে এলোপাথাড়ি কোপানো হয়।  পাশাপাশি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়। গত বৃহস্পতিবার বিকালে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নতুন পাড়া এলাকায় ঘটেছে।  আর হামলার একটি ভিডিও শনিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।

আহতরা হলেন, ওই এলাকার ছৈয়দ আলমের স্ত্রী আয়েশা বেগম ও তার ছেলে নুর মোহাম্মদ। হামলা, ভাঙচুর ও লুটপাটের বুক্তভোগী নুর মোহাম্মদ বাদী হয়ে একই এলাকার মৃত নুর আহমদের ছেলে আবু তাহের এবং তার দুই ছেলে জামাল ও জমিরসহ ৯ জনের নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সামাজিকে যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আবু তাহের ও তার দুই ছেলেসহ কিছু লোক একটি মহিলাকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করছে। পরক্ষণে মহিলাটি মাটিতে লুটিয়ে পড়ে।

আহত নুর মোহাম্মদ বলেন, ৬০ বছর ধরে আমরা এ জায়গায় বসতভিটা করে বাস করে আসছি। কিছুদিন আগে জনৈক জেবুন্নাহার জমিটিতে তাদের কিছু জায়গা আছে বলে দাবি করেন।  পরে আমরা ওই অংশ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তাদের কাছ থেকে কিনে নেয়। ওই জমি পার্শ্ববর্তী আবু তাহের ক্রয় করেছে দাবি করে বারবার জবরদখলের হুমকি দেয়। সর্বশেষ বৃহস্পতিবার স্থানীয় কিছু সন্ত্রাসী বাহিনী দিয়ে জবরদখলের চেষ্টা করে। ওই সময় স্থানীয় ইউপি সদস্যকে দুজন সার্ভেয়ার দিয়ে পরিমাপের কথা বললে তারা ক্ষিপ্ত হয়ে উঠে।

আয়াত উল্লাহ আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমার দুই গালে থাপ্পড় মারে। সঙ্গে সঙ্গে আমি দৌড়ে পালিয়ে বাড়ির ভেতরে চলে যাই। পরে সন্ত্রাসীরা আমাকে বাড়ির ভেতর থেকে বের করে মারতে থাকে। এ সময় আমাকে বাঁচাতে আমার মা আয়েশা বেগম এগিয়ে এলে, তারা আমার মাকেও মারধর করে। একপর্যায়ে তার মাথায় কুপিয়ে মারাত্মকভাবে জখম করে ও আমাদের বাড়িঘর ভাঙচুর করে। পরবর্তীতে স্থানীয় লোকজন এগিয়ে এসে আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ বিষয়ে চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit