বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ সংক্রান্ত ঐতিহাসিক প্রস্তাব গৃহীত

অনলাইন নিউজ ডেস্ক:
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৩৫ Time View
সংগৃহীত ছবি..

অনলাইন নিউজ

জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের বার্ষিক প্রস্তাব ‘ফলোআপ টু দ্য ডিক্লারেশন এন্ড প্রোগ্রাম অব একশন অন আ কালচার অব পিস’ শীর্ষক শান্তির সংস্কৃতির বিষয়ে বাংলাদেশের বার্ষিক প্রস্তাব বিপুল সংখ্যক সদস্য রাষ্ট্রের আন্তঃআঞ্চলিক সমর্থনে গৃহীত হয়েছে। আজ শনিবার এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মূলত ১৯৯৯ সালে বাংলাদেশের উদ্যোগে গৃহীত প্রস্তাবটি বৈচিত্র্য বা বিভিন্নতা, সহনশীলতা, সংহতি এবং অহিংসার প্রতি শ্রদ্ধার মতো মূল্যবোধগুলোকে ব্যাপকভাবে উৎসাহিত করে। প্রস্তাবটি শিক্ষা, সংলাপ এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শান্তি প্রচারে দেশগুলোকে একটি কাঠামোও প্রদান করে। বৃহস্পতিবার নিউইয়র্কে অনুষ্ঠিত অধিবেশনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি প্রস্তাবটি উপস্থাপন করেন এবং বিশেষ করে ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জ ও জাতিগুলোর মাঝে সহমর্মিতার অভাবের প্রেক্ষাপটে, প্রতিদিনের জীবনে শান্তির সংস্কৃতি লালনের গুরুত্বের ওপর জোর দেন। সমগ্র অঞ্চল থেকে ৯৬টি সদস্য রাষ্ট্র প্রস্তাবটির সহ-পৃষ্ঠপোষকতা প্রদান করে।

অনলাইন নিউজ ডেস্ক :
কিউএনবি/রাজ/২৬ জুলাই ২০২৫/ বিকাল :০৪.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit