বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

নিম্নচাপে উত্তাল সাগর: ১৫ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৬৩ Time View

ডেস্ক নিউজ : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে উত্তাল হয়ে উঠেছে সাগর। এ পরিস্থিতিতে দেশের ১৫ জেলাসহ উপকূলীয় জেলাগুলোতে ১ থেকে ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা তৈরি হয়েছে।

শনিবার (২৬ জুলাই) এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতর। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস বলছে, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন ঝাড়খণ্ড অঞ্চলে নিম্নচাপটি অবস্থান করছে এবং এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের পার্থক্য বেড়ে যাওয়ায় সাগরে ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।

অমাবস্যা এবং নিম্নচাপের মিলিত প্রভাবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজারসহ আশপাশের দ্বীপ ও চরাঞ্চল ১ থেকে ৩ ফুট উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

এছাড়াও আবহাওয়া অধিদফতর সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে অনুরোধ জানিয়েছে। এদিকে, রাতভর থেমে থেমে বৃষ্টি আর জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নোয়াখালী হাতিয়ার নিম্নাঞ্চল। জেলা সদরসহ বিভিন্ন উপজেলার নিচু এলাকায় বৃষ্টিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা।

কক্সবাজারের টেকনাফে উত্তাল সমুদ্রের ঢেউয়ের তোড়ে ভাঙন ধরেছে মেরিন ড্রাইভের আড়াই কিলোমিটার এলাকায়। ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে কুতবদিয়ার আনিসের ডেইল, তাবলর চর, বায়ু বিদ্যুৎ কেন্দ্রের আশপাশের রাস্তাঘাট। মহেশখালীর ধলঘাটা ও মাতারবাড়ির নিম্নাঞ্চলেও ঢুকেছে পানি। পটুয়াখালীর কুয়াকাটাতেও ঢেউয়ের তোড়ে ভেঙেছে মেরিন ড্রাইভের বেশকিছু অংশ।

 

কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২৫,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit