বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

স্বামীর ‘পরকীয়া’ নিয়ে যে কঠিন সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৫৫ Time View

বিনোদন ডেস্ক : টালিউডের অভিনেত্রী রিয়া গাঙ্গুলী ও অরিন্দম চক্রবর্তীর দাম্পত্য কলহ এবার প্রকাশ্যে এসেছে। প্রায় আট মাস আগে তারদের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। সন্তানদের মুখের দিকে চেয়ে কোনো আইনি পদক্ষেপ নেননি রিয়া গাঙ্গুলী। সম্প্রতি তিনি যা জানতে পেরেছেন, তাতে বড় ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন।

রিয়া ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘অরিন্দম প্রতি সপ্তাহে ছেলেমেয়েদের সঙ্গে দেখা করতে আসত। গত কয়েক মাস ধরে এটা অনেক কমে গেছে। তখনই আমার সন্দেহ হয়। এখন যা জেনেছি, এরপর বড় সিদ্ধান্ত নিতেই হবে।’

অভিনেত্রীর দাবি, তার স্বামী অরিন্দমের এক পরকীয়া প্রেমিকা আছেন, যিনি নিয়মিত তাদের দমদম ক্যান্টনমেন্টের শ্বশুরবাড়িতে যাতায়াত করেন। এমনকি মাঝে মাঝে সেখানে থাকেনও।

তার কথায়, ‘শাশুড়ি মা অসুস্থ থাকায় নাতি-নাতনিকে দেখতে চাইছিলেন। তাই আমি তাদের নিয়ে সেখানে গিয়েছিলাম। তখনই জানতে পারি স্বামীর প্রেমিকা নিয়মিত ওই বাড়িতে আসেন। কোনো কোনো দিন থেকেও যান। আমার শ্বশুরমশাই তাকে মেনেও নিয়েছেন। আমি শোবার ঘরে সেই নারীর অনেক জিনিস দেখেছি।’

রিয়া আরও জানান, তার স্বামী আপোস বিচ্ছেদের জন্য চাপ দিচ্ছেন। অরিন্দম চান, ছেলেমেয়েরা তার কাছে থাকুক এবং তিনি রিয়াকে কোনো খোরপোশ দেবেন না। এ কথা বলতে বলতে রীতিমতো ভেঙে পড়েন অভিনেত্রী। তিনি চান, তার দুই ছেলেমেয়ে একটি সুস্থ পরিবেশে বড় হোক।

কান্নাজড়িত কণ্ঠে রিয়া বলেন, ‘আমার ছেলেমেয়েকে কিছুতেই কাছছাড়া করতে পারব না। এতো সহজে কী করে ছেড়ে দেব আমি। টাকা-পয়সা তো দরকার, চেষ্টা করছি শিগগিরই যাতে ধারাবাহিকে ফিরতে পারি।’

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২৫,/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit