বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

সেদ্ধ ডিম কেন উপকারী, জানালেন পুষ্টি বিশেষজ্ঞ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৬০ Time View
সেদ্ধ ডিম কেন উপকারী, জানালেন পুষ্টি বিশেষজ্ঞ

লাইফ ষ্টাইল ডেস্ক : বিশ্বজুড়ে ডিম খুবই জনপ্রিয় একটি খাবার। বিভিন্নভাবে খাওয়া যায় ডিমকে। নানা ধরনের স্বাদ ও স্বাস্থ্য উপকারিতার জন্য বেশ প্রশংসিতও এটি। তরকারি হিসেবে খাওয়ার জন্য রান্না করা, ভাজি করে, পোচ করে কিংবা সেদ্ধ করেও খেয়ে থাকেন কেউ কেউ। ডিম উপকারী হলেও এর পুষ্টিগুণ নির্ভর করে খাওয়ার ধরনের ওপর।

ভাজা ডিম ও সেদ্ধ ডিমের উপকারিতা নিয়ে নানা ধরনের বিতর্ক রয়েছে। এ ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করেছে হেলথ শটস। এতে বলা হয়েছে, সেদ্ধ ডিম ভাজার তুলনায় স্বাস্থ্যকর। সেদ্ধ করতে এতে তেল, মাখন বা চর্বির প্রয়োজন হয় না। একইসঙ্গে পরিষ্কার পদ্ধতিতে হয় এটি।

দ্ধ ও ভাজা ডিমের পার্থক্য:
ডিম ভাজতে গেলে এতে তেল, মাখন বা চর্বির প্রয়োজন হয়। এতে অতিরিক্ত ক্যালোরি ও স্যাচুরেটেড ফ্যাট যোগ হয়। বিপরীতে ডিম সেদ্ধ করতে এসবের কিছুই প্রয়োজন হয় না। ফলে পুষ্টিগুণ বজায় থাকে। সেদ্ধ ডিম হচ্ছে প্রোটিনের পরিষ্কার উৎস, যা হার্টের স্বাস্থ্য ভালো রাখে এবং শরীরও ঠিক রাখে বলে জানিয়েছেন আকাশ হেলথকেয়ারের প্রধান পুষ্টিবিদ গিন্নি কালরা।

সেদ্ধ ডিম:

  • ক্যালোরি কম: ক্যালোরি গ্রহণে যারা দৃষ্টি রাখেন, তাদের জন্য সেদ্ধ ডিম আদর্শ খাবার।
  • প্রোটিন সমৃদ্ধ: পেশী রক্ষণাবেক্ষণ ও সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে ডিমে পর্যাপ্ত প্রোটিন রয়েছে।
  • ভিটামিন: ডিমে ভিটামিন বি২, বি১২, ডি এবং আয়রন ও সেলেনিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ রয়েছে।
  • অতিরিক্ত চর্বিমুক্ত: তেল ব্যবহার হয় না বলে চর্বিও কম থাকে।

ভাজা ডিম:

  • ক্যালোরি বেশি: তেল বা মাখনে রান্না করা হলে ক্যালোরির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
  • পুষ্টিগুণ একই হলেও অসুবিধা: ভাজা ডিম প্রোটিন ও ভিটামিন ধরে রাখলেও এতে অস্বাস্থ্যকর চর্বি বেশি থাকার সম্ভাবনা থাকে।
  • অস্বাস্থ্যকর চর্বির সম্ভাবনা: ডিম ভাজার তেলের ওপর নির্ভর করে এতে ক্ষতিকারক ট্রান্স ফ্যাট থাকার সম্ভাবনা থাকে।

ভাজা ডিম:

  • প্রস্তুতির বিভিন্নতা: তেল বা মাখন দিয়ে সহজেই ডিম ভাজা যায়। যা প্রায়ই ক্যালোরি গ্রহণের পরিমাণ বৃদ্ধি করে।
  • পুষ্টির মিল: অন্যান্য ডিমের সঙ্গে ভাজা ডিমের পুষ্টি উপাদানও অনেক। কিন্তু অতিরিক্ত চর্বি যোগ করলে এর পুষ্টির পরিমাণ কমে যেতে পারে।

সেদ্ধ ডিম:
হৃদরোগের ঝুঁকি:
হৃদরোগের ক্ষেত্রে সেদ্ধ ডিম উদ্বেগের কারণ হতে পারে। কোন ধরনের চর্বি গ্রহণ করা হয়, সেটি গুরুত্বপূর্ণ। অস্বাস্থ্যকর স্যাচুরেটেড বা ট্রান্স ফ্যাট এড়াতে অতিরিক্ত চর্বি এড়িয়ে চলতে হবে। ক্ষতিকারক চর্বির সামগ্রিক ব্যবহার কমিয়ে সেদ্ধ ডিম হৃদরোগের জন্য উপকারী।

ওজন নিয়ন্ত্রণ:
ওজনের দিকে খেয়াল রাখতে চাইলে সেদ্ধ ডিম খাদ্যতালিকায় যোগ করতে পারেন। এর উচ্চ প্রোটিন উপাদান আপনাকে দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখবে। এতে অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ইচ্ছা থাকবে না। বিপরীতে ভাজা ডিমে থাকা ফ্যাট একই ধরনের স্বাদ দেবে না এবং তা অতিরিক্ত খাওয়ার সম্ভাবনা থাকে।

হজম উপযোগী:
সেদ্ধ ডিম পেটের জন্য সহায়ক ও আদর্শ। এতে থাকা প্রোটিন সহজে হজমযোগ্য, যা পেশীর জন্য সহায়ক ও হজমের স্বাস্থ্যে অবদান রাখে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২৫,/বিকাল ৩:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit