শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক  জয়পুরহাটে সড়ক সংস্কারের  দাবিতে মানববন্ধন

মালদ্বীপে মোদি, উষ্ণ অভ্যর্থনা জানালেন মুইজ্জু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৪৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার (২৫ জুলাই) সকালে দেশটির ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে নরেন্দ্র মোদিকে স্বাগত জানান মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু ও পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল্লাহ খলিলসহ দেশটির অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে মোহাম্মদ মুইজ্জু দায়িত্ব নেয়ার পর এটিই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশটিতে প্রথম সফর। ২৫ ও ২৬ জুলাই এ দুইদিনের রাষ্ট্রীয় সফরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক বিষয় নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা করবেন।

এই সফরের সময় ভারতের অর্থায়নে পরিচালিত বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার জন্য নতুন চুক্তি স্বাক্ষর করা হবে।

ভারতের প্রধানমন্ত্রী মোদির এই রাষ্ট্রীয় সফরে তাকে স্বাগত জানাতে বিকেলে রাজধানী মালে শহরের রিপাবলিক স্কোয়ারে আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সংবর্ধনার পর, তারা দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আনুষ্ঠানিক আলোচনার জন্য রাষ্ট্রপতির কার্যালয়ে যাবেন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২৫,/দুপুর ১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit