বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী প্রত্যেক জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে হরমুজ প্রণালী খোলার ঘোষণা : ২০২৭ সালে বিশ্ব বাজারে ‘তেলবন্যা’র আভাস প্রাণঘাতীর পরিবর্তে ‘নন-লিথাল’ অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ “মাদক মুক্ত ফুলবাড়ী চাই” স্লোগানে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা॥ ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত॥ শার্শায় কৃষির সমৃদ্ধি, পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরী ও পরিবেশ বান্ধব চাষাবাদ বিষয়ে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

মাইলস্টোন শিক্ষার্থী মাহিয়ার দাফন সম্পন্ন, শোকে স্তব্ধ পরিবার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৪৩ Time View

ডেস্ক নিউজ : ঢাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় দগ্ধ চুয়াডাঙ্গার মেয়ে মাহিয়া তাসনিম মায়া সিএমএইসের বার্ণ ইউনিটে চিকিৎসাধিন অবস্থায় মারা গেছে। তার মরদেহ গ্রামে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন নিহতের মা, মামা, নানা ও প্রতিবেশীরা। তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

শুক্রবার (২৫ জুলাই) সকাল আটটায় তার দাফন সম্পন্ন হয়।  এর আগে বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। মাহিয়ার বাবার বাড়ি চুয়াডাঙ্গা হলেও তার নানার বাড়ি মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুরে দাফন করা হয়েছে। মাহিয়ার বাবা ইঞ্জিনিয়ার মহাম্মদ আলী প্রবাসে থাকাকালিন পাঁচ বছর আগে মারা যান। মা আফরোজা খাতুন বিউটি সেই থেকে বাবার বাড়ি জয়পুরে অবস্থান করেন।

 তবে বাবা মারা যাবার পর পরিবারের সাথে উত্তারার একটি ফ্লাটে বসবাস করতো মাহিয়া। সে মাইলস্টোন কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। এদিকে শুক্রবার ভোরে মাহিয়ার মরদেহ মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে পৌঁছালে পরিবার-পরিজন ও গ্রামবাসীর আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। কান্নায় ভেঙে পড়েন নিহতের মা, মামা, নানা ও প্রতিবেশীরা। শোকে স্তব্ধ হয়ে পড়ে পরিবারের লোকজন, স্বজন ও গ্রামবাসীরা।

মাহিয়ার মামা তারিকুল ইসলাম বলেন, বিমান দুর্ঘনার খবর পেয়ে সেখানে ছুটে যাই। তার আগে উদ্ধার কর্মীরা মাহিয়াকে হাসপাতালে নিয়ে যায়। মাহিয়ার কোচিং ছিলো, বিমান দুর্ঘটার সময় দৌড় দিয়ে চলে আসার সময় দগ্ধ হয়। চিকিৎসাধিন অবস্থায় গতকাল মাহিয়া মারা গেছে। মাহিয়ার নানা নজরুল ইসলাম জানান, নাতনিকে দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর আমরা আর তাকে দেখতে পাইনি। ডাক্তারদের জিজ্ঞাসা করেল বলতেন ভাল আছে। হাসপাতালের আইসিইউতে থাকায় আমাদের দেখতে দেয়নি। বৃহস্পতিবার বিকালে ডাক্তার জানায় তাকে বাাঁচানো যায়নি। 

মাহিয়ার মা আফরোজা খাতুন বিউটি বিমান বাহিনীর উপর ক্ষোভ ঝেড়ে বলেন, প্রশিক্ষণ বিমান কেন আবাসিক এলাকার উপর দিয়ে উড়ালো? দুর্ঘটনায় আমার মেয়ে মারা গেল। তারা কি আমার মেয়ে ফেরত দেবে? তারা জঙ্গল বা সমুদ্রের উপর দিয়ে চালাতে পারতো। আপসোস আমার মেয়ের আশা আমি পূরণ করতে পারলাম না। এই অকাল মৃত্যুর ঘটনায় মাহিয়া তাসনিম মায়ার নানাবাড়ি জয়পুরে নেমে এসেছে শোকের ছায়া। তার এমন মর্মান্তিক মৃত্যু এলাকাবাসীর হৃদয়ে গভীর দাগ কেটেছে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২৫,/দুপুর ১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit