বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক  জয়পুরহাটে সড়ক সংস্কারের  দাবিতে মানববন্ধন বারহাট্রায় সি আই এস এর উদ্যোগে দুর্যোগ পরিকল্পনা নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত। ভূমি প্রতিমন্ত্রী হওয়ার পর দুর্গাপুরে প্রথম সরকারি সফর কলমাকান্দায় দুই দফা ডিবি অভিযানে আটক ১৫ নারীসহ নরসিংদীতে ধর্ষণের ১৫ দিন পর তুলে নিয়ে তরুণীকে হত্যা

পাকিস্তানে তুমুল গোলাগুলি, দুই সেনাসহ নিহত ৫

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ২২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তানের মাস্তুং জেলায় এক অভিযানে দেশটির সেনাবাহিনীর এক মেজর এবং নিরাপত্তা বাহিনীর আরও একজন সদস্য নিহত হয়েছেন। এছাড়াও সংঘর্ষে নিহত হয়েছেন সন্ত্রাসী বাহিনীর আরও তিন সদস্য। বৃহস্পতিবার (২৪ জুলাই) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে। খবর জিও নিউজের। 

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসীরা অবস্থান করছেন এমন তথ্য পাওয়ার পর নিরাপত্তা বাহিনী গোয়েন্দাভিত্তিক অভিযান চালানোর সময় এই ঘটনা ঘটেছে। অভিযানের সময় তিন সন্ত্রাসীকে ‘নরকে’ পাঠানো হয়েছে। তবে তুমুল গোলাগুলির সময় মেজর জিয়াদ সেলিম আওয়াল (৩১) নিহত হয়েছেন। তিনি তার সেনাদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। এ ছাড়া তীব্র গুলিবিনিময়কালে সিপাহী নাজাম হুসেইন (২২) নিহত হয়েছেন।

সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করতে ওই এলাকায় অভিযান চালানো হচ্ছে বলে পাকিস্তানের বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা হচ্ছে। ওই এলাকায় আর কোনো ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসী পাওয়া গেলে তা নির্মূল করার জন্য একটি চিরনি অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশ থেকে ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করতে বদ্ধপরিকর এবং আমাদের সাহসি সেনাদের এই আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করে।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২৫,/দুপুর ১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit