শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় রংপুর বিভাগের জনগণকে রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা ও অভিনন্দন ৩০ বছরের কাজ পরিবারকে সময় দিতে দেয়নি, মঞ্চে কাঁদলেন আমির খান ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ, প্রাণ হারালেন ৫০ হাজারেরও বেশি মানুষ কুমিল্লায় অপ্রতিম হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল, আসামি চারজন আফগানিস্তান-জিম্বাবুয়ে ফাইনালসহ টিভিতে যত খেলার সূচি সার্বিয়ায় সরকারবিরোধী বিশাল জনসমাবেশ, রাস্তায় দেড় লাখ মানুষ লাগামহীন বিশ্ববাজার, তেলের দাম ১১৩ ডলার ছাড়াল মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১ ৪৪৯ রানে তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়, ওয়ানডে ইতিহাসে নতুন মহাকাব্য তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: কাঁপল চীন ও ভারত

একাদশে ভর্তির আবেদন শুরু ৩০ জুলাই, থাকছে মুক্তিযোদ্ধা কোটা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৬৩ Time View

ডেস্ক নিউজ : চলতি বছরের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তির নীতিমালা প্রকাশিত হয়েছে। এবার ভর্তি কার্যক্রম ৩০ জুলাই থেকে শুরু হবে। এবারের ভর্তি কার্যক্রমে জুলাই গণ-অভ্যুত্থানে আন্দোলনকারীদের জন্য কোনো কোটা রাখা হয়নি। তবে মুক্তিযোদ্ধার সন্তানের জন্য থাকছে ৫ শতাংশ কোটা।

এছাড়া শিক্ষা মন্ত্রণালয় ও মন্ত্রণালয়ের অধীন দপ্তরের পুত্রসন্তানদের জন্য ২ শতাংশ কোটাও থাকবে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-১ শাখার উপসচিব মো. আব্দুল কুদদুস স্বাক্ষরিত এক নীতিমালায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এবারও তিন ধাপে নেওয়া হবে ভর্তির আবেদন। এর মধ্যে প্রথম ধাপে অনলাইন আবেদন শুরু হবে আগামী ৩০ জুলাই।

এ ধাপে আবেদন প্রক্রিয়া চলবে ১১ আগস্ট পর্যন্ত। প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে ২০ আগস্ট রাত ৮টায়। এরপর আরো দুই ধাপে আবেদন গ্রহণ, ফল প্রকাশ, নিশ্চায়ন ও চূড়ান্ত ভর্তি শেষে আগামী ১৫ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ক্লাস শুরু করা হবে।

এর আগে একাদশ শ্রেণিতে ভর্তির খসড়া নীতিমালায় জুলাই গণ-অভ্যুত্থানে আহত বা তার পরিবারের সদস্যরা বিশেষ সুবিধা পেতে পারেন বলে উল্লেখ ছিল।

একই সঙ্গে নীতিমালা থেকে বাদ পড়তে পারে মুক্তিযোদ্ধা কোটা, সেটিও উল্লেখ ছিল। তবে সমালোচনার মুখে আগের ৭ শতাংশ কোটা বাহল রাখা হয়েছে। তা ছাড়া বাকি ৯৩ শতাংশ ভর্তি মেধার ভিত্তিতে নেওয়া হবে।

কিউএনবি/অনিমা/২৪ জুলাই ২০২৫,/রাত ১০:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit