শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
সম্প্রীতির বন্ধন বজায় রেখে পূজা উদযাপনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানার জের, আইসিসির ওপর নতুন আঘাত ট্রাম্পের ইউটিউবার ধ্রুব রাঠি পুলিশের হাতে আটক সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন ‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ

দুর্গাপুরে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৫৫ Time View

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে “পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি এডুকেশন” স্কিমের আওতায় পুরস্কার বিতরণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি, দাখিল, এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল) এবং আলিম পরীক্ষায় যারা উপজেলায় সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে এই পুরস্কার প্রদান করা হয়।

এউপলক্ষে বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার স্বপ্না রানী সরকার এর সভাপতিত্বে, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. রাফিউল ইসলাম তালুকদার, বিশিষ্ট শিক্ষাবিদ ও উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি এম এ জিন্নাহ্, সহকারি পরিচালক সেসিপ মো. জাহাঙ্গীর আলম খান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান আনছারী, অধ্যক্ষ আব্দুর রহমান, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, এসএমসি সভাপতি আকবর আলী মিয়া তালুকদার প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে এবং তাদের ফলাফলের উন্নয়নে উৎসাহ জোগাবে। ভবিষ্যতে আরও শিক্ষার্থী যাতে এই পুরস্কারের আওতায় আনা যায়, সে বিষয়ে রেখাপড়ার মানউন্নয়নের জন্য উপস্থিত শিক্ষকদের অনুরোধ জানানো হয়। আলোচনা শেষে, ২০২২ ও ২০২৩ সালের এসএসসি, দাখিল, এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল) এবং আলিম পর্যায়ে পরীক্ষার্থীদের মধ্য থেকে সেরা ২৮ জন শিক্ষার্থীর হাতে ১০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit