শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক 

রাশিয়ায় যাত্রীবাহী উড়োজাহাজ নিখোঁজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৩৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার পূর্বাঞ্চলে অর্ধশতাধিক আরোহী নিয়ে একটি আঞ্চলিক যাত্রীবাহী উড়োজাহাজ নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার উড়োজাহাজটি রাডার থেকে অদৃশ্য হয়ে গেলে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঘটনার পরপরই ব্যাপক অনুসন্ধান অভিযান শুরু করেছে রুশ কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।

রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়ের স্থানীয় শাখা জানিয়েছে, নিখোঁজ উড়োজাহাজটি ছিল একটি Antonov An-24 মডেলের যাত্রীবাহী বিমান, যা পরিচালনা করছিল সাইবেরিয়াভিত্তিক ‘আঙ্গারা’ এয়ারলাইন। প্লেনটি চীন সীমান্তঘেঁষা আমুর অঞ্চলের টাইন্ডা শহরের দিকে যাওয়ার সময় হঠাৎ করেই রাডার থেকে হারিয়ে যায়।

আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বিবৃতিতে জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী উড়োজাহাজটিতে ৪৩ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে। এছাড়া প্লেনটিতে ছয়জন ক্রু সদস্য ছিলেন বলেও ধারণা করা হচ্ছে। তিনি জানান, উড়োজাহাজটি খুঁজে পেতে জরুরি বাহিনী, উদ্ধার সরঞ্জাম ও প্রযুক্তি সর্বোচ্চ মাত্রায় ব্যবহৃত হচ্ছে।

তবে রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের হিসেব অনুযায়ী উড়োজাহাজটিতে আরোহীর সংখ্যা কিছুটা কম— প্রায় ৪০ জন হতে পারে। এখনও পর্যন্ত উড়োজাহাজটির কোনো ধ্বংসাবশেষ কিংবা সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা যায়নি। খারাপ আবহাওয়া, পার্বত্য এলাকা এবং ঘন বনভূমি অনুসন্ধান কার্যক্রমকে ব্যাহত করছে। সংশ্লিষ্ট অঞ্চলটি বরাবরই দুর্গম ও চ্যালেঞ্জিং বলে পরিচিত।

জানা গেছে, Antonov An-24 মডেলের উড়োজাহাজ রাশিয়ার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আঞ্চলিক ফ্লাইটের জন্য দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে, যদিও এর নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। অতীতেও রাশিয়ার বিভিন্ন দুর্গম এলাকায় এ ধরনের উড়োজাহাজ দুর্ঘটনার খবর পাওয়া গেছে।

নিখোঁজ উড়োজাহাজের সন্ধানে হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। সম্ভাব্য দুর্ঘটনাস্থলের আশপাশে জরুরি শিবির স্থাপন করেছে স্থানীয় প্রশাসন। উদ্ধারকাজ দ্রুততর করতে সামরিক বাহিনীর সহায়তাও চাওয়া হয়েছে।

রাশিয়ার ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষ ইতোমধ্যে ঘটনাটির বিস্তারিত তদন্ত শুরু করেছে। তারা প্লেনটির শেষ যোগাযোগ, ফ্লাইটপথ এবং সম্ভাব্য প্রযুক্তিগত ত্রুটি বিশ্লেষণ করছে। এখনো পর্যন্ত যাত্রীদের ভাগ্য সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

কিউএনবি/অনিমা/২৪ জুলাই ২০২৫,/দুপুর ১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit