শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্ত, বড় ধাক্কা খেল ভারতের ৮ আইটি কোম্পানি জাপানের রাজকন্যাকে সিংহাসনে বসানোর দাবি কেন জোরদার হচ্ছে? রেকর্ডগড়া মিশন শেষে ফিরলো ইউএসএস লিংকন, সান দিয়েগো উপকূলে আবেগঘন মুহূর্ত মেক্সিকোর কারাগারে দাঙ্গায় নিহত ১০ জিন থেরাপি দিয়ে অন্ধদের দৃষ্টিশক্তি আংশিক ফিরিয়ে আনা সম্ভব: গবেষণা মায়ের গর্ভেই শিশুর বুকের টিউমার ধ্বংস, চিকিৎসা বিজ্ঞানে মাইলফলক বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি গুপ্তচরবৃত্তির অভিযোগ: গ্রেপ্তার ভারতীয় নাগরিক ফের রিমান্ডে যুদ্ধবিরতির এক বছরে প্রতি ৯০ মিনিটে একজন ফিলিস্তিনিকে হতাহত করেছে ইসরায়েল ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা চলছে, মধ্যবর্তী নির্বাচনের আগে হামলা নয়: ট্রাম্প

বিমান দূর্ঘটনায় শহীদ শিক্ষার্থীদের স্মরণে রাঙামাটিতে লাল সবুজের বৃক্ষরোপণ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৬৭ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : সম্প্রতি বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলের নিহত শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার (২৩ জুলাই) বিকেলে রাঙামাটির শিক্ষা প্রতিষ্ঠানে ৩২টি বৃক্ষরোপন করা হয়। শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে  রাঙামাটি মুজাদ্দেদ-ই আলফেসানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই বৃক্ষরোপণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে রাঙামাটি পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও রাঙামাটি পৌর প্রশাসক মোঃ মোবারক হোসেন। সম্প্রতি বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলের নিহত শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানাতে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। নিহত শিক্ষার্থীদের প্রতি শ্রদ্ধা জানাতে ৩২টি গাছের চারা রোপণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল করিম, রাঙামাটি রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক এম কামাল উদ্দিন, সংগঠনের কেন্দ্রীয় সাংঠনিক সম্পাদক ফরিদ ভূঁইয়া ও সাংগঠনিক সম্পাদক ফরহাদ সরকার।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানান, বিমান দূর্ঘটনায় শহীদ শিক্ষার্থীদের স্বরনেই এরকম ব্যক্তিক্রম আয়োজন করা হয়। তিনি জানান এবছরও টিফিনের টাকা বাঁচিয়ে ১ লাখ গাছের চারা রোপণ করবে সংগঠনটি।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২৫,/রাত রাত ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit