শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম
ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ, প্রাণ হারালেন ৫০ হাজারেরও বেশি মানুষ কুমিল্লায় অপ্রতিম হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল, আসামি চারজন আফগানিস্তান-জিম্বাবুয়ে ফাইনালসহ টিভিতে যত খেলার সূচি সার্বিয়ায় সরকারবিরোধী বিশাল জনসমাবেশ, রাস্তায় দেড় লাখ মানুষ লাগামহীন বিশ্ববাজার, তেলের দাম ১১৩ ডলার ছাড়াল মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১ ৪৪৯ রানে তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়, ওয়ানডে ইতিহাসে নতুন মহাকাব্য তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: কাঁপল চীন ও ভারত রাজধানীতে ডিএমপির অভিযানে এক দিনে গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ ভারতে যাওয়ার সময় আ.লীগের সাবেক চেয়ারম্যান আটক

স্থগিতকৃত উচ্চমাধ্যমিক পরীক্ষা আলাদা তারিখে নেয়া হবে

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৬৩ Time View

ডেস্ক নিউজ : অনিবার্য কারণবশত উচ্চমাধ্যমিকের স্থগিত করা পরীক্ষা সমূহ আলাদা তারিখে নেয়ার সিদ্ধান্তের কথা জানিয়ছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সূচিও প্রকাশ করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর এসএম কামাল উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ১০-০৭-২০২৫ তারিখের উচ্চমাধ্যমিক পরীক্ষা আগামী ১২-০৮-২০২৫ তারিখে নেয়া হবে। এছাড়া ১৭-০৭-২৫ তারিখের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪-০৮-২০২৫ তারিখে।

এছাড়া ২২-০৭-২০২৫ তারিখের পরীক্ষা নেয়া হবে ১৭-০৮-২০২৫ তারিখে এবং ২৪-০৭-২০২৫ তারিখের পরীক্ষা নেয়া হবে ১৯-০৮-২০২৫ তারিখে। বলা হয়, ১৯-০৮-২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস-১ম পত্রের পরীক্ষা পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ উক্ত তারিখ সকাল ৯.০০ টায় মূল কেন্দ্র হতে প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষা গ্রহণ করবেন। ড্রইং শিটে পরীক্ষা গ্রহণ করতে হবে। তবে প্রবেশপত্রে উল্লিখিত কেন্দ্র কোড শিরোনামপত্রে এবং যাবতীয় কাগজপত্রে ব্যবহার করতে হবে।

অন্যান্য সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষার বিষয়ে বলা হয়, ২১-০৮-২০২৫ হতে ৩১-০৮-২০২৫ তারিখ পর্যন্ত। (উল্লিখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং ০৩-০৯-২০২৫ তারিখের মধ্যে ব্যবহারিক নম্বর অনলাইনে এন্ট্রি সম্পন্ন করে ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তার প্রতিনিধিকে হাতে হাতে ব্যবহারিক উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও অন্যান্য কাগজপত্রাদি রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে অত্র বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নির্দেশনা অনুযায়ী জমা দিতে হবে)।

নিম্নে প্রদত্ত রুটিন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২৫,/রাত রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit