বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ ইসরাইলে শিক্ষাসফরে বিস্ফোরণ, হতাহত ২৫ কোমল পানীয়ের ওপর ‘চিনি কর’ আরোপ করছে জার্মানি অভিষেককে টপকে সাহিবজাদা ফারহানের বিশ্বরেকর্ড

জয়পুরহাটে শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ তিনদফার দাবিতে স্মারকলিপি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৬৮ Time View
মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ তিনটি দাবিতে জয়পুরহাট জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আক্‌তার চৌধুরীর কাছে স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে এ স্মারকলিপি প্রদান করা হয়।

সেখানে উল্লেখ করা দাবিগুলো হলো- মাইলস্টোন কলেজে নিহত ও আহতদের সঠিক তালিকা প্রকাশ; প্রতিটা শিক্ষার্থীর জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ প্রদান; বিবেকহীন ও মনুষত্বহীন শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ করতে হবে। এর আগে এদিন বিকেল সাড়ে ৪টার দিকে জেলা শহরের শহীদ ডা: আবুল কাশেম ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করা হয়। মিছিলটি জেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে অবস্থান কর্মসূচী করা হয়। পরে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রেরণের জন্য ডিসির কাছে তা প্রদান করা হয়।

অবস্থান কর্মসূচীতে জেলা ‎বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ও এইচএসসি পরীক্ষার্থী মইনুল হাসান রিসালাত এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জয়পুরহাট সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী শাহরিয়ার হোসেন তুষার, মোহাম্মদ নাফিস ওয়াজ জাহিন ফুয়াদ এবং শাকিব মাহমুদ প্রমুখ। এসময় বক্তব্যরা বলেন,  এইচএসসি ২৫ ব্যাচের ওপর নতুন নতুন নিয়ম করছে শিক্ষা উপদেষ্টা। দেশে যখন মর্মান্তিক একটা বড় দুর্ঘটনা ঘটলো তখন তিনি পরেরদিন পরীক্ষা চলার সিদ্ধান্ত দেন।
পরবর্তীতে রাত ৩টার দিকে সিদ্ধান্ত আসে যে পরীক্ষা স্থগিত। সারাদিন একটা ট্রমার মধ্যে থাকার পরে রাত ৩টায় আবার একটা ট্রমার মধ্যে পড়ে যাই। অনেকে সেই তথ্য না পেয়ে পরীক্ষা কেন্দ্রেও গেছে। এমন কর্মকাণ্ডের জন্য আমরা শিক্ষা উপদেষ্টাকে চাই না।মরা তার পদত্যাগ চাই। ডিসি (যুগ্মসচিব) আফরোজা আক্‌তার চৌধুরী বলেন, শিক্ষার্থীরা স্মারকলিপি দিয়েছে। এটি প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হবে বলে জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২৫,/রাত রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit