বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

আশুগঞ্জে বোনের গ্রামে চিরশায়িত হলেন মাইলস্টোন শিক্ষক মাসুকা বেগম

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২ Time View

ডেস্ক নিউজ : শেষ ইচ্ছা অনুযায়ী বোনের বাড়ির গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মাসুকা বেগম (নিপু)। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে গ্রামের প্রধান কবরস্থানে তাকে দাফন করা হয়।

গত সোমবার (২১ জুলাই) রাজধানীর আশকোনা এলাকায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার সময় মাসুকা বেগম মাইলস্টোন কলেজে ক্লাস নিচ্ছিলেন। দুর্ঘটনার ফলে তার শরীরের প্রায় ৮৫ শতাংশ পুড়ে যায়। দ্রুত তাকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

নিহত মাসুকা বেগম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাইমারি শাখার ইংরেজি মাধ্যমে ইংরেজি বিষয়ের শিক্ষক ছিলেন। বার্ন ইনস্টিটিউট থেকে তার মরদেহ গ্রহণ করেন বড় বোন পাঁপড়ি রহমান ও ভগ্নিপতি আশুগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মো. খলিলুর রহমান। এর আগে কোয়ান্টাম ফাউন্ডেশনে তাঁর গোসল ও কাফনের কাজ সম্পন্ন হয়। ভগ্নিপতি খলিলুর রহমান জানান, মৃত্যুর আগে হাসপাতালের পাশের বেডে থাকা এক সহকর্মী শিক্ষককে মাসুকা অসিয়ত করে যান—মৃত্যুর পর যেন তাঁকে আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে কবর দেওয়া হয়। সেই ইচ্ছার প্রতিফলন হিসেবেই মঙ্গলবার দুপুর ২টার দিকে অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে আসা হয় আশুগঞ্জে।

মাসুকা বেগম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের চিলোকুট চৌধুরী বাড়ির প্রয়াত সিদ্দিক আহমেদ চৌধুরীর কনিষ্ঠ কন্যা। তিন ভাই-বোনের মধ্যে মাসুকা ছিলেন সবার ছোট। তার মা আগেই মারা যান। মা-বিয়োগের পর থেকে মাসুকা বড় বোনের স্নেহে বড় হয়েছেন আশুগঞ্জের সোহাগপুর গ্রামে, যা ছিল তাঁর বড় বোনের শ্বশুরবাড়ি।

মাসুকার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিলোকুট এবং আশুগঞ্জের সোহাগপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। শোকে বিহ্বল পিতা, ভাই-বোন এবং আত্মীয়স্বজনরা। নিহত শিক্ষিকার সহকর্মী অধ্যাপক আবু হানিফ বলেন, মাসুকা বেগম ছিলেন অত্যন্ত মেধাবী, আল্লাহভীরু এবং পর্দানশীল একজন শিক্ষক। তিনি নিয়মিত নামাজ আদায় করতেন এবং ধর্মীয় অনুশাসন মেনে চলতেন। তার মতো শিক্ষকের এমন মর্মান্তিক মৃত্যু গভীর বেদনার। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit