বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী প্রত্যেক জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে হরমুজ প্রণালী খোলার ঘোষণা : ২০২৭ সালে বিশ্ব বাজারে ‘তেলবন্যা’র আভাস প্রাণঘাতীর পরিবর্তে ‘নন-লিথাল’ অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ “মাদক মুক্ত ফুলবাড়ী চাই” স্লোগানে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা॥ ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত॥ শার্শায় কৃষির সমৃদ্ধি, পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরী ও পরিবেশ বান্ধব চাষাবাদ বিষয়ে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

আশুগঞ্জে বোনের গ্রামে চিরশায়িত হলেন মাইলস্টোন শিক্ষক মাসুকা বেগম

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৪০ Time View

ডেস্ক নিউজ : শেষ ইচ্ছা অনুযায়ী বোনের বাড়ির গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মাসুকা বেগম (নিপু)। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে গ্রামের প্রধান কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিহত মাসুকা বেগম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাইমারি শাখার ইংরেজি মাধ্যমে ইংরেজি বিষয়ের শিক্ষক ছিলেন। বার্ন ইনস্টিটিউট থেকে তার মরদেহ গ্রহণ করেন বড় বোন পাঁপড়ি রহমান ও ভগ্নিপতি আশুগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মো. খলিলুর রহমান। এর আগে কোয়ান্টাম ফাউন্ডেশনে তাঁর গোসল ও কাফনের কাজ সম্পন্ন হয়। ভগ্নিপতি খলিলুর রহমান জানান, মৃত্যুর আগে হাসপাতালের পাশের বেডে থাকা এক সহকর্মী শিক্ষককে মাসুকা অসিয়ত করে যান—মৃত্যুর পর যেন তাঁকে আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে কবর দেওয়া হয়। সেই ইচ্ছার প্রতিফলন হিসেবেই মঙ্গলবার দুপুর ২টার দিকে অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে আসা হয় আশুগঞ্জে।

মাসুকা বেগম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের চিলোকুট চৌধুরী বাড়ির প্রয়াত সিদ্দিক আহমেদ চৌধুরীর কনিষ্ঠ কন্যা। তিন ভাই-বোনের মধ্যে মাসুকা ছিলেন সবার ছোট। তার মা আগেই মারা যান। মা-বিয়োগের পর থেকে মাসুকা বড় বোনের স্নেহে বড় হয়েছেন আশুগঞ্জের সোহাগপুর গ্রামে, যা ছিল তাঁর বড় বোনের শ্বশুরবাড়ি।

মাসুকার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিলোকুট এবং আশুগঞ্জের সোহাগপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। শোকে বিহ্বল পিতা, ভাই-বোন এবং আত্মীয়স্বজনরা। নিহত শিক্ষিকার সহকর্মী অধ্যাপক আবু হানিফ বলেন, মাসুকা বেগম ছিলেন অত্যন্ত মেধাবী, আল্লাহভীরু এবং পর্দানশীল একজন শিক্ষক। তিনি নিয়মিত নামাজ আদায় করতেন এবং ধর্মীয় অনুশাসন মেনে চলতেন। তার মতো শিক্ষকের এমন মর্মান্তিক মৃত্যু গভীর বেদনার। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২৫,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit