বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে যুবক অপহরণ,৫ লাখ টাকা মুক্তিপনের অভিযোগে মামলা রাঙামাটিতে ৪০ লিটার চোলাই মদসহ ১২ জন গ্রেপ্তার ‘মাজার ভাঙতে এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ — দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ইরানি হামলার ভয়ে কেন কাঁপছে বুলগেরিয়ার গ্রামটি? প্রত্যেক নাগরিকের চিকিৎসাসেবা নিশ্চিত করবে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ডিসেম্বরে মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ হাতীবান্ধা সীমান্তে কৃষকদের ওপর বিএসএফের হামলা, স্থানীয়দের ধাওয়ায় অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পলায়ন, পরে পতাকা বৈঠকে হস্তান্তর সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ আশুলিয়ায় আলোচিত শিশু তাসিন হত্যার রহস্য উদঘাটন; ব্যক্তিগত আক্রোশ থেকে হত্যাকান্ড  ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন, নিরব প্রশাসন॥

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে প্রত্যাহার, জানালেন উপদেষ্টা মাহফুজ আলম

অনলাইন নিউজ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৪৬ Time View
সংগৃহীত ছবি..

অনলাইন নিউজ:

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম আজ মঙ্গলবার দুপুরে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

গতকাল রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছে বলে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে। নিহতদের অধিকাংশই শিশু এবং তারা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

আজ সকালে ওই স্কুল পরিদর্শনে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সেখানে গিয়ে তাঁরা শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন। শিক্ষার্থীরা উপদেষ্টাদের কাছে ছয় দফা দাবি তুলে ধরেন। আইন উপদেষ্টা শিক্ষার্থীদের এসব দাবি মেনে নেওয়ার অঙ্গীকার করেন। তবে তাতেও শিক্ষার্থীদের ক্ষোভ প্রশমিত হয়নি। বেলা সাড়ে তিনটার দিকে তাঁরা ওই প্রতিষ্ঠান থেকে বের হতে পারলে কিছু দূর এগিয়ে দিয়া বাড়ি মোড়ে আবার শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন। বিক্ষোভের মুখে বিকেল সাড়ে চারটার দিকে আবার দুই উপদেষ্টা ও প্রেস সচিব মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভিতরে অবস্থান নিয়েছেন। বাইরে শত শত শিক্ষার্থী আইন উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছেন।

এদিকে দুপুরের পর থেকেই শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবিতে রাজধানীর সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এর জেরে সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে সচিবালয়ের সামনে সড়ক হয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন। সেখানে বিকেল ৪টার পর শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় সাউন্ড গ্রেনেড ছোড়ার শব্দ শোনা গেছে। কাঁদানে গ্যাসের শেলও ছোড়া হয়েছে।

 

অনলাইন নিউজ ডেস্ক:
কিউএনবি/রাজ/২২ জুলাই ২০২৫/বিকাল: ৪.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit