শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ষড়যন্ত্র: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মেসির সঙ্গে ছবি-জার্সি না পেয়ে হতাশ বেনিনের কোচ, আর্জেন্টিনার আচরণে ক্ষুব্ধ প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু ‘মোদি এইমাত্র জরুরি অবস্থাকে আনুষ্ঠানিক করে ফেলেছেন’ গণতন্ত্রের কণ্ঠরোধ করছে মোদি সরকার: খাড়গে আজকের স্বর্ণের দাম: ১০ অক্টোবর ২০২৬ ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দেখা গেল যত কীর্তি কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকায় ত্রুটি, শাহজালালে জরুরি অবতরণ

 কোস্টগার্ডের ওপর হামলা, ১০ কোটি টাকার জালসহ ৩৩ জন জেলে আটক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৫৯ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদী থেকে প্রায় সাড়ে ১০ কোটি টাকা মূল্যের ৩০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জালসহ ৩৩ জন জেলে আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২২ জুলাই) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, গতকাল সোমবার উপজেলার চেয়ারম্যান ঘাটের নীল বয়া এলাকার মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়।  

খোঁজ নিয়ে জানা যায়, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ ও সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন নিশ্চিত করতে কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার বিকেল ৪টার দিকে হাতিয়া কোস্টগার্ডের একদল সদস্য উপজেলার চেয়ারম্যান ঘাট সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালায়। অভিযানে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার সময় দুটি ফিশিং বোট থেকে ১০ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জালসহ ৩৩ জন জেলেকে আটক করা হয়। একই সাথে দুটি ফিশিং বোট জব্দ করা হয়। এসময় কোস্টগার্ডের আভিযানিক দল অপর একটি ফিশিং বোটকে ধাওয়া করলে জেলেরা আকস্মিক তাদের ওপর হামলা চালায়। এতে কোস্টগার্ডের ১ জন সদস্য ও ১ জন মাঝি আহত হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, জব্দকৃত অবৈধ কারেন্ট জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়। আটককৃত জেলেদের থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্টগার্ডের ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কিউএনবি/অনিমা/২২ জুলাই ২০২৫,/দুপুর ২:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit