শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
ঢাবিতে তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস সম্মেলন শুরু বাংলাদেশি ভক্তদের ভালোবাসায় মুগ্ধ কুইন সুলিভান ফুলবাড়ী ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্রীজটি সংস্কার না করাই নষ্ট হয়ে যাচ্ছে॥ ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত॥ প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ সীমান্তে বিজিবির অভিযানে,মানব পাচারকারীসহ দুই বাংলাদেশি আটক রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ষড়যন্ত্র: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মেসির সঙ্গে ছবি-জার্সি না পেয়ে হতাশ বেনিনের কোচ, আর্জেন্টিনার আচরণে ক্ষুব্ধ প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির

নোয়াখালীতে ব্যাংকার্স ফোরামের নেতৃবৃন্দের সাথে ব্যবসায়ীদের মতবিনিময়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৪৯ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জ-কবিরহাট ব্যাংকার্স ফোরামের নেতৃবৃন্দের সাথে ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।  মঙ্গলবার (২২ জুলাই) সকালে উপজেলার বসুরহাট দোকান মালিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের প্রধান কার্যালয়ে এ সভা অনুিষ্ঠিত হয়।

কোম্পানীগঞ্জ-কবিরহাট ব্যাংকার্স ফোরামের সাধারণ সম্পাদক ও অগ্রণী ব্যাংক পিএলসি বসুরহাট শাখার ম্যানেজার মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঞার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ব্যাংকার্স ফোরামের সভাপতি ও ওয়ান ব্যাংক পিএলসি বসুরহাট শাখার ম্যানেজার মুহাম্মদ মশিউর রহমান, ডাচ্ বাংলা ব্যাংক পিএলসি বসুরহাট শাখার ম্যানেজার মো.আবুল কাশেম, আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি বসুরহাট শাখার ম্যানেজার মো.আবু তাহের, বসুরহাট দোকান মালিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত সভাপতি মো.একরামুল হক আনোয়ার , সাধারণ সম্পাদক মাওলানা মো.আবু জাহেদ প্রমূখ।

 

সভার শুরুতেই ব্যাংকার্স ফোরামের সাধারণ সম্পাদক ও অগ্রণী ব্যাংক পিএলসি বসুরহাট শাখার ম্যানেজার মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূঞা তার বক্তব্যে কোম্পানীগঞ্জ-কবিরহাট উপজেলার অর্থনীতিতে ব্যবসায়ীদের গুরুত্ব ও অবদানের কথা উল্লেখ করেন। দেশে বিরাজমান পরিস্থিতিতে ব্যবসায়ীদের ব্যাংক ঋণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতের ওপর গুরুত্ব আরোপ করে। একই সাথে ঋণ গ্রহণ ও ব্যবহারে ব্যবসায়ীদের সচেতন হওয়ার আহ্বান জানান। সভায় ব্যাংকার্স ফোরামের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে খেলাপী ঋণ আদায়ে ব্যবসায়ী নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন এবং ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে সবাইকে আশ্বস্ত করেন।

কিউএনবি/অনিমা/২২ জুলাই ২০২৫,/সকাল ১১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit