বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে যুবক অপহরণ,৫ লাখ টাকা মুক্তিপনের অভিযোগে মামলা রাঙামাটিতে ৪০ লিটার চোলাই মদসহ ১২ জন গ্রেপ্তার ‘মাজার ভাঙতে এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ — দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ইরানি হামলার ভয়ে কেন কাঁপছে বুলগেরিয়ার গ্রামটি? প্রত্যেক নাগরিকের চিকিৎসাসেবা নিশ্চিত করবে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ডিসেম্বরে মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ হাতীবান্ধা সীমান্তে কৃষকদের ওপর বিএসএফের হামলা, স্থানীয়দের ধাওয়ায় অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পলায়ন, পরে পতাকা বৈঠকে হস্তান্তর সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ আশুলিয়ায় আলোচিত শিশু তাসিন হত্যার রহস্য উদঘাটন; ব্যক্তিগত আক্রোশ থেকে হত্যাকান্ড  ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন, নিরব প্রশাসন॥

চীনের সমরাস্ত্র রপ্তানিখাত কি হুমকির মুখে?

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৬৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক :সমরনীতিতে চীনের বৈশ্বিক শক্তিধর রাষ্ট্রে উন্নীত হওয়ার যে আকাঙ্ক্ষা- তা ক্রমশই যেন ফিকে হয়ে আসছে। দেশটির বিভিন্ন যুদ্ধবিমান বিধ্বস্তের পাশাপাশি চলতি বছরের মে মাসে ভারত-পাকিস্তান যুদ্ধে সমরাস্ত্র প্রযুক্তিতে চীনের ব্যর্থতা ছিলো চোখে পড়ার মত।   

আকাশ, পাতাল ও সমুদ্র প্রতিরক্ষা ব্যবস্থায় পাকিস্তান চীনের সমর প্রযুক্তি খাতে সবচেয়ে বড় আমদানিকারক হওয়া সত্বেও ভারত পাকিস্তান যুদ্ধে চীন পাকিস্তানকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। যার ফলে বিশ্বব্যাপী চীনের সমরাস্ত্র রপ্তানিখাত বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে।  

ব্রিটিশ জাতীয় দৈনিক ট্যাবলয়েড সংবাদমাধ্যম দ্য ডেইলি মিররের এক প্রতিবেদনে এমনই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, পশ্চিমা রপ্তানিকারকদের হটিয়ে  সমরাস্ত্র রপ্তানিতে চীনের একক শক্তিধর রাষ্ট্র হওয়ার যে উচ্চাকাঙ্খা ছিলো ভারত-পাকিস্তান যুদ্ধে চীনের ব্যর্থতার ফলে তা এখন হুমকির  মুখে।  

তা ছাড়া শুধু পাকিস্তানের মত একক আমদানিকারকের উপর নির্ভরশীল হওয়া প্রমাণ করে যে চীন বৈশ্বিক বাজারে সমরাস্ত্র বিক্রির ক্ষেত্রে তেমন কোন ক্রেতা তৈরি করতে পারেনি।  

দ্যা স্টোকহোম ইন্টারন্যাশনাল পিচ রিসার্চ ইন্সটিটিউটের তথ্যমতে ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত বিশ্বব্যাপী সমরাস্ত্র রপ্তানিতে চীনের ২১% পতন ঘটেছে। যা পাকিস্তান ছাড়া পুরো বিশ্বে সমরাস্ত্রখাতে চীনের সংকটময় পরিস্থিতির প্রতি ইঙ্গিত করে। 

মে মাসের যুদ্ধ ভারত-পাকিস্তানের মধ্যে হলেও আরেকদিক দিয়ে তা ছিলো সমর প্রযুক্তিতে পশ্চিমা প্রযুক্তি ও চীনা প্রযুক্তির যুদ্ধ। যেখানে বেইজিং পশ্চিমা প্রযুক্তির কাছে ব্যর্থ হয়েছে। 

চীনের এইচ কিউ ৯ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা যুদ্ধে ভারতের মিসাইল প্রতিহত করতে ব্যর্থ হয়, যা পাকিস্তানের নূর খান এয়ার বেইসসহ ভিন্ন ভিন্ন নয়টি লক্ষ্য বস্তুতে আঘাত হানে। 

অথচ চীনের এইচ কিউ ৯ আকাশপ্রতিরক্ষাব্যবস্থাকে যুক্তরাষ্ট্রের ‘পেট্রিয়ট অথবা রাশিয়ান এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সমকক্ষ মনে করা হতো।  

এছাড়াও অকার্যকর মিসাইল সিস্টেম, ও রাডার সিস্টেমের ফলে এফ -২২ পি ফাইটার যুদ্ধে তার শক্তি বেশি সময় ধরে রাখতে সক্ষম হয়নি। এরপর ভূমি থেকে আকাশের মিসাইল সিস্টেম এফ এম ৯০ সেন্সরও অকার্যকর মনে হয়েছে।

সোমবার বাংলাদেশের উত্তরার মাইলস্টোন স্কুলে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ হয়েছে। সোমবার দুপুরে বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি ঢাকার কুর্মিটোলার বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি একে খন্দকার থেকে উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়।

এর আগে গত এক দশকে এফ-৭ যুদ্ধবিমানের একাধিক দুর্ঘটনা ঘটেছে।  মাইলস্টোনের আজকের দুর্ঘটনায় আবারও আলোচনায় এই বিমানের কার্যক্ষমতা, যান্ত্রিক ত্রুটি ও দুর্ঘটনার বিষয়টি। 

চীনের তৈরি এফ-৭ যুদ্ধবিমান এক সময় অনেক উন্নয়নশীল দেশের জন্য ছিল তুলনামূলক কম খরচে আকাশ প্রতিরক্ষার একটি সমাধান। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই ‘সাশ্রয়ী’ সমাধান আজ পরিণত হয়েছে বিপজ্জনক বোঝায়। পাকিস্তান, বাংলাদেশ, নাইজেরিয়া, ইরানসহ আরও কয়েকটি দেশে ব্যবহার হওয়া এই বিমানটি এখন প্রায়ই শিরোনামে আসে—বেশিরভাগ ক্ষেত্রেই দুর্ঘটনার কারণে।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২৫,/রাত ১০:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit