শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা ভালোয় ভালোয় সিফাতকে ছেড়ে দেন, সরকারকে হুঁশিয়ারি জামায়াত আমিরের ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত

মেঘালয়ের চাঞ্চল্যকর খুন নিয়ে সিনেমা বানাবে আমির

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৪০ Time View

বিনোদন ডেস্ক : ভারতের মেঘালয় রাজ্যের চাঞ্চল্যকর হত্যাকাণ্ড নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন আমির খান। এ মুহূর্তে বলিউডের এই অভিনেতা ও তার দল সেই বাস্তব ঘটনার ওপর ব্যাপক পড়াশোনা ও রিসার্চ চালিয়ে যাচ্ছেন। চূড়ান্ত চিত্রনাট্য ও সিনেমা সম্পর্কে ঘোষণা না এলেও, যেভাবে আমির খুঁটিয়ে তদন্ত করছেন, তাতে ইঙ্গিত পাওয়া গেছে—এটি হতে চলেছে তার পরবর্তী বড় থ্রিলার প্রজেক্ট। যেখানে জড়িয়ে আছে—ইন্দোরের দম্পতি রাজা রঘুবংশী ও সোনম রঘুবংশীর নাম।

উত্তর-পূর্ব ভারতের অন্যতম চাঞ্চল্যকর হত্যা মামলা, যেখানে সন্দেহের তালিকায় উঠে আসে এক সাধারণ মধ্যবিত্ত দম্পতির নাম— রাজা ও সোনম রঘুবংশী। ইন্দোর থেকে তারা ঘুরতে গিয়েছিলেন মেঘালয়ে। এরপর ঘটে যায় এমন এক হত্যাকাণ্ড, যা পুলিশ, সংবাদমাধ্যম এবং সমাজ তিন জায়গায়ই ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এ ঘটনা কেন্দ্র করে যদি রুপালি পর্দায় ফুটে ওঠে, তবে এটাই হবে বলিউডের পরবর্তী থ্রিলার সাসপেনশন।

মিস্টার পারফেকশনিস্ট এর আগে ‘সত্যমেব জয়তে’ টিভি শোর মাধ্যমে সমাজ সচেতনতা ও বাস্তব কাহিনির সংমিশ্রণ ঘটিয়েছিলেন। এবার তার এই রিসার্চপ্রবণ পদক্ষেপ দেখে অনেকেই বলছেন—আসছে আবার সেই সিরিয়াস কনটেন্ট, যেটা কেবল আমির খানই দিতে পারেন। উল্লেখ্য, গত ২৩ মে মেঘালয় থেকে নিখোঁজ হয়েছিলেন রাজা ও সোনম। ১০ দিন পর চেরাপুঞ্জির জলপ্রপাতের ধার থেকে স্বামী রাজার মরদেহ উদ্ধার করা হয়। এরপর উত্তরপ্রদেশের গাজীপুর থেকে গ্রেফতার করা হয় স্ত্রী সোনমকে। 

 

 

কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২৫,/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit