সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

পরকীয়া সন্দেহে স্বামীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৫১ Time View

ডেস্ক নিউজ : ‘স্বামী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন’ এমন সন্দেহে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করেছেন এক নারী। 

ভারতের ঝাড়খণ্ড জেলার সেরাইকেলা-খারসোয়ান জেলায় ঘটেছে এই ঘটনা।

জানা গেছে, নিহত ওই ব্যক্তির নাম রাজেশ কুমার মাহাথা। বেশ কিছুদিন ধরেই স্ত্রী পূজা কুমারীর সঙ্গে তার বিবাদ চলছিল। গত সপ্তাহের মঙ্গলবার তাদের অশান্তি চরমে ওঠে।

অভিযোগ, রাজেশ যখন রাতে ঘুমাচ্ছিলেন সেই সময়ে পূজা একটি হাতুড়ি নিয়ে তার উপর চড়াও হন। পর পর আঘাতের জেরে থেঁতলে যায় রাজেশের মাথা। রক্তে ভেসে যায় বিছানা। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজেশের।

রাজেশকে হত্যার পর সন্তানদের নিয়ে সেখান থেকে চম্পট দেন পূজা। পরের দিন রাজেশের মরদেহ উদ্ধার করে পুলিশ। পাশাপাশি, ঘটনাস্থল থেকেই উদ্ধার হয়েছে রক্তমাখা হাতুড়িটি।

পূজা পলাতক থাকায় স্বাভাবিকভাবেই তদন্তকারীদের সন্দেহ তার উপর গিয়ে পড়ে। এরপরই পূজার খোঁজে শুরু হয় তল্লাশি। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে দু’দিনের মধ্যেই তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, জেরায় খুনের কথা স্বীকার করে নিয়েছেন পূজা। সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/২১ জুলাই ২০২৫,/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit