মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

‘বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে না খেলার প্রতিজ্ঞা করুন’

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৩৪ Time View

স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তানের বৈরিতা এতদিন মূলত জাতীয় দলের খেলার ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল। শত বৈরিতার পরও দুই দেশের সাবেক ক্রিকেটারদের মধ্যে এতকাল হৃদ্যতা দেখা গেছে। তবে এবার সাবেকরাও ‘রাজনৈতিক স্রোতে’ গা ভাসিয়েছেন।

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল) নামক এক টুর্নামেন্টে রোববার বার্মিংহ্যামে পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল ভারতের। কিন্তু ভারতীয় সাবেকরা পাকিস্তানের বিপক্ষে খেলতে না চাওয়ায় ম্যাচটি বাতিল হয়ে যায়। পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচ বর্জনে ক্ষুব্ধ সাবেক পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাট। তিনি বলেছেন, ‘তাহলে বিশ্বকাপেও খেলবেন না বলে প্রতিজ্ঞা করুন’।

রোববার বার্মিংহ্যামে ভারত ও পাকিস্তানের সাবেকদের মধ্যকার ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু ম্যাচটি খেলতে অস্বীকৃতি জানান পাঁচ ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান, সুরেশ রায়না, হরভজন সিং, ইরফান এবং ইউসুফ পাঠান। ধাওয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমেও না খেলার ঘোষণা দেন। চিঠিও লেখেন কর্তৃপক্ষকে।

ভারতীয় দলটি এই আসরে খেলছিল যুবরাজ সিংয়ের নেতৃত্বে। পাকিস্তান খেলছেন মোহাম্মদ হাফিজের নেতৃত্বে। দুই দলেই সাবেক বেশ কয়েকজন তারকা ছিলেন। তাদের মুন্সিয়ানা দেখতে উৎসাহী ছিলেন সমর্থকরা।

এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখালেন সালমান ও আফ্রিদি। আফ্রিদির মতে একজন ছাড়া অন্য ভারতীয় ক্রিকেটারদের সমস্যা ছিল না। এই একজনই ঝামেলা পাকান, ‘আমরা এখানে (ইংল্যান্ডে) খেলতে এসেছি। ব্যক্তিগত পর্যায়ে কথা বলতে, বন্ধুত্ব, আড্ডা দিতে এসেছি। একটা বাজে লোক সব নষ্ট করে দিয়েছে।’

তার প্রশ্ন ভারত খেলতে না চাইলে কেন আগেই তা জানালো না, ‘ওরা যদি খেলতেই না চায় আসার আগেই তো জানানো উচিত ছিল। এখানে এলো, অনুশীলন করে হুট করে বলল খেলবে না।’

পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক সালমান ভারতকে আহবান করেছেন তারা পারলে বিশ্বকাপেও এভাবে বর্জন করে দেখাতে পারে,  ‘পুরো বিশ্ব তাদের নিয়ে কথা বলছে – তারা ক্রিকেট এবং ভক্তদের কাছে কী বার্তা পাঠিয়েছে? আপনারা কী দেখাতে চাইছেন? কী প্রমাণ করতে চাইছেন? এবার বিশ্বকাপে খেলবেন না… কোনো আইসিসি টুর্নামেন্টে আমাদের বিরুদ্ধে খেলবেন না। এই প্রতিশ্রুতি দিন।’

‘দেখুন, আমরা বুঝি যে সবকিছুর নিজস্ব স্থান আছে। কিন্তু এখন যেহেতু আপনারা সবকিছুকে এক সঙ্গে গুলিয়ে ফেলছেন, তাই কোনো স্তরে বা টুর্নামেন্টে আমাদের বিরুদ্ধে খেলবেন না। এমনকি অলিম্পিকেও নয়। দয়া করে তাই করুন। আমি দেখতে চাইব। ঝুঁকি বেশি হবে, এবং আমি দেখব তারা সেই স্তরে কতটা জাতীয়তাবাদ দেখাতে পারে।’

 

 

কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২৫,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit