শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম
রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ষড়যন্ত্র: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মেসির সঙ্গে ছবি-জার্সি না পেয়ে হতাশ বেনিনের কোচ, আর্জেন্টিনার আচরণে ক্ষুব্ধ প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু ‘মোদি এইমাত্র জরুরি অবস্থাকে আনুষ্ঠানিক করে ফেলেছেন’ গণতন্ত্রের কণ্ঠরোধ করছে মোদি সরকার: খাড়গে আজকের স্বর্ণের দাম: ১০ অক্টোবর ২০২৬ ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দেখা গেল যত কীর্তি কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকায় ত্রুটি, শাহজালালে জরুরি অবতরণ

নোয়াখালীতে নৌকা ডুবে কিশোরীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৪০ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে নৌকা ডুবে আদিবা ইসলাম (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।  শনিবার (১৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের পূর্ব চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আদিবা একই ইউনিয়নের পূর্ব চাঁদপুর গ্রামের আমান উল্যা বাড়ির সাইফুল ইসলাম সুমনের মেয়ে। সে স্থানীয় বজরা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।      

স্থানীয় সূত্রে জানা যায়, আদিবা দুপুরের দিকে নিজ বাড়ি থেকে নৌকায় করে আরও ৪-৫জন শিশু-কিশোরীকে নিয়ে বাড়ির পাশের জলাশয়ে ঘুরতে বের হয়। একপর্যায়ে জলাশয়ের মাঝামাঝি গিয়ে তাদের নৌকা উল্টে ডুবে যায়। তাৎক্ষণিক অন্যরা উঠে আসলেও আদিবা পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টা ২০মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করে। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা//১৯ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:০৮
 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit