বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

অন্যের স্ত্রীকে নিয়ে পার্কে ধরাপড়া সেই এসআই ক্লোজড

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৩০১ Time View

ডেস্ক নিউজ : অন্যের স্ত্রীকে নিয়ে পার্কে ঘুরতে গিয়ে হাতেনাতে ধরা পড়া বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব হোসেন শিমুলকে ক্লোজড করা হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) রাতে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল নগরীর বেলস পার্ক এলাকায় রাব্বি খান নামের এক যুবকের স্ত্রীকে নিয়ে এসআই মাহবুব হোসেন ঘুরতে গিয়ে হাতে-নাতে ধরা পড়েন। ওই সময় রাব্বি খান ও তার বন্ধুদের তোপের মুখে পড়ে দ্রুত স্থান ত্যাগ করেন এসআই মাহবুব।

এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে তাকে শুক্রবার থানা থেকে ক্লোজড করা হয়।

ওসি নাজমুল নিশাত বলেন, শৃঙ্খলা পরিপন্থি কাজের অভিযোগ ওঠায় মাহবুব হোসেন নামে এক উপ-পরিদর্শককে ক্লোজড করা হয়েছে। তাকে মেট্রোপলিটন পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।

 

কিউএনবি/অনিমা/১৯ জুলাই ২০২৫,/সকাল ১১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit