শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৩৩ Time View

বিনোদন ডেস্ক : শ্রোতাদের জন্য নতুন গান নিয়ে এসেছেন গায়ক ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ। ‘দিলানা’ শিরোনামের গানটি শুনতে চাইলে ঢুঁ মারতে হবে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে। 

কারণ ওখানেই প্রকাশ হয়েছে গানটি। এছাড়াও ডিজিটাল প্ল্যাটফর্ম স্পটিফাই, অ্যাপল মিউজিক, স্বাধীনসহ সব আন্তর্জাতিক স্ট্রিমিং অ্যাপেও গানটি প্রকাশ হয়েছে। ‘দিলানা দিলানা তুমি তো দিলানা, কত আশা মরে গেল মন তো দিলানা’ গানের এমন কথাগুলো লিখেছেন আলী বাকের যিকু। গানটির সুর, সংগীতায়োজন ও প্রযোজনায় রয়েছেন হাবিব নিজেই। বাঁশিতে ছিলেন কামরুল।

গান নিয়ে হাবিব বলেন, ‘দিলানা’ গানের সুরের উপরে কথাগুলো লেখা হয়েছে। একেকটা সুর একেকটা অনুভূতি থেকে আসে, এটাও এক অনুভূতি থেকেই তৈরি। পরে মনে হয়েছে এটা নিয়ে একটা গান হওয়া উচিত। তারপর গানের এই সহজ কথাগুলো লিখে দিয়েছে যিকু।

গান প্রকাশের পর কেমন সাড়া পাচ্ছেন প্রশ্নে হাবিব বলেন, গানটা তো মাত্রই বের হয়েছে। তবে অনেকেই বলছেন সুর আর ধরনটা অনেকটা আমার আগের গানের মত, তাদের শুনতে ভালো লেগেছে। পুরো কম্বিনেশনটাই পছন্দ করেছেন অনেকে।

গেল মাসে প্রচার হওয়া ‘হৃদয়ের কথা’ নামের নাটকে হাবিবের ‘ভালোবাসি শুধু যে তোমারে’ গানটিও বেশ সাড়া পায়। ইমরান মাহমুদুলের সুর ও সংগীতে নাটকের গানটিতে হাবিবের সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন ন্যান্সি।

‘ভালোবাসি শুধু যে তোমারে’ গানটি নিয়ে হাবিব কথায় কথায় বলেন, এ গানটি ইমরানের সুর ও সংগীতায়োজনে করা। এটাও তার ভিন্ন ধরনের একটি অভিজ্ঞতা।

কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২৫,/রাত ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit