বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপূজা সত্যিই আমার কাছে সবচেয়ে সুন্দর সময়: ঋতুপর্ণা টাইমস হায়ার র‍্যাংকিংয়ে বিশ্বের সেরা ১০ বিশ্ববিদ্যালয় ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ ‘এআই’ সংস্থার বিরুদ্ধে ৭ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি উর্বশীর বিনিয়োগ-রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি তুরস্কে ১৭ বিলিয়ন ডলারের শেয়ার বাজার কেলেঙ্কারি, বিপাকে এরদোগান বিএনপি নেতাদের গুম-খুনের ঘটনায় জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল নেতানিয়াহুকে কড়া বার্তা শোনালেন কাতারের প্রধানমন্ত্রী পেলে নয়, মেসিকে ‘ইতিহাসের সেরা’ বললেন ব্রাজিলিয়ান তারকা ‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল

গরমে শরীর সুস্থ রাখবে যেসব ফল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৫১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীর ঠাণ্ডা রাখতে এবং হিটস্ট্রোক থেকে বাঁচতে খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনা প্রয়োজন। এমন কিছু ফল রয়েছে, যেগুলো শুধু শরীর ঠাণ্ডা রাখে না, বরং হজমেও সাহায্য করে। এছাড়া ত্বককেও উজ্জ্বল রাখতে সাহায্য করে। নিচে রইল এমন ৭টি সেরা ফলের তালিকা, যেগুলো গরমে শরীরের প্রাকৃতিক রক্ষাকবচ হিসেবে কাজ করে।

আম : গরমে কাঁচা আম হিটস্ট্রোক থেকে যেমন রক্ষা করে, তেমনি পাকা আম শরীরের এনার্জি লেভেল বাড়ায়। তবে এই ফল ডায়াবেটিক রোগীদের পরিমাণমতো খাওয়া উচিত।

আনারস : এতে থাকা ব্রোমেলিন শরীরের ফ্লেম ও ইনফ্লেমেশন কমায় এবং ঠাণ্ডা প্রভাব ফেলে। তবে এই ফল গর্ভবতী নারীদের খুব বেশি না খাওয়াই ভালো।

নারকেল : প্রাকৃতিক ইলেকট্রোলাইট সমৃদ্ধ নারকেল পানি শরীর ঠাণ্ডা রাখে এবং তৃষ্ণা মেটায়। প্রতিদিন একটানা খেলেও কোনো সমস্যা নেই।

জামরুল : শরীরের অতিরিক্ত তাপ দূর করতে সাহায্য করে জামরুল। ত্বকে ব্রণের সমস্যা কমে এবং শরীরে জলীয় ভারসাম্য বজায় রাখে। শিশু থেকে বয়স্ক সবার জন্য উপযুক্ত এই ফল।

তরমুজ : তরমুজ ৯২% পানিযুক্ত, যা শরীরকে ঠাণ্ডা রাখে এবং হাইড্রেশন বজায় রাখে। এতে থাকা লাইকোপেন ত্বকের জন্যও উপকারী। ডায়াবেটিস ছাড়া বাকি সবার জন্য নিরাপদ।

খরমুজ : পটাশিয়াম, পানি ও ভিটামিন সি সমৃদ্ধ এই ফল হজমে সহায়তা করে এবং ঘামের মাধ্যমে হারানো মিনারেল ফিরিয়ে আনে। অতিরিক্ত খেলেও কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

বেল : এটি পেট ঠাণ্ডা রাখে, কোষ্ঠকাঠিন্য কমায় এবং পেটের সংক্রমণ দূর করে। বেল কাঁচা না খেয়ে পাকা অবস্থায় খাওয়া উচিত।

কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২৫,/রাত ১০:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit