মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

কালিয়াকৈরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৭৪ Time View

ডেস্ক নিউজ : গাজীপুরের কালিয়াকৈরের ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন সদস্যসহ চার জন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার ফুলবাড়িয়া বড়চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা বগুড়ার ধুনট উপজেলার ঈশ্বরঘাট এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাওনা এলাকা থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ফুলবাড়িয়ার বড়চালা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে সিএনজি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই যাত্রী জাহিদ ও তার শিশু ছেলে মারা যান। গুরুতর আহত অবস্থায় জাহিদের স্ত্রীকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এ ছাড়া নিহত অন্য যাত্রীর পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে ফুলবাড়িয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে।

ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই এবং নিহতদের মরদেহ উদ্ধার করি।

কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit