শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

হার্ট অ্যাটাক নয়, কী হয়েছিল অভিনেতা আসিফ খানের?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৪৫ Time View

বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, রোববার (১৩ জুলাই) সারাদিন গাড়ি চালিয়ে জন্মস্থান রাজস্থান থেকে কর্মক্ষেত্র মুম্বাই পৌঁছান আসিফ। সন্ধ্যার দিকে হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন এবং বাথরুমে অজ্ঞান হয়ে যান। গভীর রাতে তাকে দ্রুত ভর্তি করা হয় হাসপাতালে।

অসুস্থতা প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে আসিফ খান বলেন,প্রথমেই বিষয়টা পরিস্কার করে নিচ্ছি। হৃদরোগ নয়, গ্যাস্ট্রোইসোফেজিল রিফ্লাক্স ডিজিজ-এ আক্রান্ত হয়েছিলাম। এ রোগের লক্ষ্মণ অনেকটা হার্ট অ্যাটাকের মতোই।চিকিৎসা প্রসঙ্গে এ অভিনেতা বলেন,ডাক্তার আমাকে খাদ্যাভ্যাস পরিবর্তনের পরামর্শ দিয়েছেন। কী খাবো এবং কতটুকু খাবো সেটাও স্পষ্ট করে দিয়েছেন। সুস্থ থাকতে খাবারে আমিষ কম খেতে বলেছেন। প্রতিদিনের ব্যায়ামের সময়ও বাড়িয়ে দিতে বলেছেন।

এদিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিছুটা সুস্থ বোধ করলে বুধবার (১৬ জুলাই) একটি ইনস্টাগ্রাম পোস্ট দেন আসিফ। তাতে লেখা,গত ৩৬ ঘন্টা দেখার পর বুঝতে পারছি। জীবন ছোট, একদিনকেও হালকাভাবে নিও না। সবকিছু এক মুহূর্তে বদলে যেতে পারে। তোমার যা আছে এবং তুমি যা আছো তার জন্য কৃতজ্ঞ থাকো। মনে রেখো কে তোমার কাছে বেশি গুরুত্বপূর্ণ এবং সর্বদা তাদের লালন করো। জীবন একটি উপহার এবং আমরা ধন্য।

প্রসঙ্গত, ভারতীয় তারকা আসিফ খান ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’দিয়ে তারকা খ্যাতি পাওয়ার পর একাধিক বলিউড সিনেমাতে অভিনয় করেও সুনাম কুড়িয়েছেন। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘রেডি’, ‘অগ্নিপথ’, ‘টয়লেট: এক প্রেম কথা’, ‘পরী’ ইত্যাদি। 

 

কিউএনবি/আয়শা//১৮ জুলাই ২০২৫,/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit