শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

২০ বছর বয়সি তরুণের প্রেমে কারিনা!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৪৫ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান দুই দশকেরও বেশি সময় ধরে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করে আসছেন। অভিনেত্রী পতৌদি পরিবারের নবাব অভিনেতা সাইফ আলি খানের পত্নী। তাদের ঘরে দুই সন্তান। তিনি অভিনয় ও সংসার— দুটি কাজই সমানভাবে চালিয়ে যাচ্ছেন।

চল্লিশ পেরোলেও তার গ্ল্যামারের ঝলকানি আজও তরুণ হৃদয় তোলপাড় করে। এবার কারিনা কাপুর নাকি তার হাঁটুর বয়সি এক নায়কের সঙ্গে প্রেম করছেন। যদিও বলিউডের অসম বয়সি প্রেম অবশ্য নতুন কোনো ঘটনা নয়। তবে এই প্রেম বাস্তবে নয়, সিনেমার পর্দায়। সম্প্রতি অভিনেতা রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ সিনেমার নায়িকা সারা অর্জুনও ঠিক একই কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন। কারণ তিনি অভিনেতার চেয়ে বয়সে অনেক ছোট। এবার কারিনার এ নতুন জল্পনায় কবে আনুষ্ঠানিক সিলমোহর পড়ে, সেটিই এখন দেখার বিষয়।

সম্প্রতি একটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, কারিনা কাপুর এমন একটি সিনেমায় অভিনয় করবেন, যেখানে তাকে ২০ বছর বয়সি এক তরুণের সঙ্গে প্রেম করতে দেখা যাবে। যদিও সিনেমার নাম এখনো ঠিক হয়নি এবং সিনেমা সম্পর্কিত যাবতীয় তথ্য নির্মাতারা গোপন রেখেছেন। এদিকে সামাজিক মাধ্যমে এ নিয়ে নেটিজেনদের মাঝে গুঞ্জন উঠেছে— এ সিনেমায় নাকি কারিনাকে ভূতের চরিত্রে দেখা যাবে। শুধু তাই নয়, বলিউডের অন্যান্য ভৌতিক সিনেমার চেয়ে এ সিনেমার গল্প ও চিত্রনাট্য অনেকটাই ভিন্ন। যেখানে অভিনেত্রী নিজেও তরুণী হিসেবে ধরা দেবেন।

আর সিনেমার গল্প লিখছেন হুসেইন দালাল, যিনি পরিচালক অয়ন মুখার্জির সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান’-এ কাজ করেছেন। যদিও এ প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি। তবে এ নতুন সিনেমা নিয়ে বলিউডে বেশ রাখঢাক চলছে। কারণ এমন ভিন্নধর্মী চরিত্রে বেবোকে আগে কখনো পর্দায় দেখা যায়নি।

 

 

কিউএনবি/আয়শা//১৮ জুলাই ২০২৫,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit