সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনাম
টানা ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণের আভাস বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের

নওগাঁয় ২দিন ব্যাপী লেখক সম্মেলন শুরু

সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৫৩ Time View
সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় দুইদিন ব্যাপী লেখক সম্মেলন ও কাহ্নপা সাহিত্য পদক ২০২৫ এর উদ্ভোদন হয়েছে। শুক্রবার  (১৮ জুলাই)  উপজেলা অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে সম্মেলনের শুভ উদ্ভোধন করেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা তিথি।ড. আইয়ুব আলীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদিন, জেলা কালচারাল অফিসার তাইফুর রহমান, জেলা একাউন্ট ও ফিন্যান্স অফিসার খান মেহাম্মদ মোজাহারুল ইসলাম, নজরুল একাডেমি নওগাঁর সভাপতি মুক্তিযোদ্ধা এস এম সিরাজুল ইসলাম, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এসএম আজাদ হোসেন মুরাদ, কবি ও সোশ্যাল এক্টিভিস্ট মুনিরা সুলতানা।
কবি ও গল্পকার মাহফুজ ফারুকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন নওগাঁ সাহিত্য পরিষদ এর সভাপতি অরিন্দম মাহমুদ,সাধারণ সম্পাদক আশরাফুল নয়ন।নওগাঁর সহিত্য বিষায়ক সংগঠন “নওগাঁ সাহিত্য পরিষদ” এর উদ্যোগে চতুর্থবারের মত ২দিন ব্যাপী সাহিত্য সম্মেলনের আয়োজন করে সারাদেশ হতে আগত শতাধিক কবি-সাহিত্যিকবৃন্দের উপস্থিতিতে ২য় দিন বরেণ্য কবি মজিদ মাহমুদ ও অনুবাদক খসরু চৌধুরীকে “কাহ্নপা সাহিত্য পদক” প্রদান করা হবে। অনুষ্টানে দেশের বিভিন্ন্ন জেলা থেকে কবি ও সাহিত্যিক অংশ নিয়েছেন।অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে সহিদদের স্মরনে ১মিনিট নিরবতা পালন, জাতীয় সংগীত পরিবেশ ও কবির কর্ণে বাজে স্বরচিত ধ্বনি শিরোনামে কবিতা পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠানের প্রারাম্ভ হয়।
কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২৫,/বিকাল ৪:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit