সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বানে আসিয়ানকে কড়া বার্তা কিম ইয়ো জংয়ের

সিরিয়ায় ইসরায়েলের হামলা ‘অগ্রহণযোগ্য’: এরদোয়ান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৫১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় ব্যাপক প্রাণহানির খবর পাওয়া গেছে। পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠেছে এবং সিরিয়া-ইসরায়েল পূর্ণ মাত্রার যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই সংকটময় পরিস্থিতিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং সিরিয়ার নেতা আহমেদ আল-শারা ফোনে দামেস্কে ইসরায়েলের হামলা নিয়ে আলোচনা করেছেন।

আলোচনায় এরদোয়ান বলেন, ইসরায়েলের এই হামলা “অগ্রহণযোগ্য এবং গোটা অঞ্চলের জন্য হুমকি।”

দ্য টাইমস অব ইসরায়েল বৃহস্পতিবার (১৭ জুলাই) তাদের এক প্রতিবেদনে এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর তথ্যটি নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যমটি জানায়, জেরুজালেমের দাবি, সিরিয়ার দ্রুজ সংখ্যালঘুদের ‘সরকারি বাহিনীর গণহত্যা’ থেকে রক্ষার জন্যই এই সামরিক হস্তক্ষেপ চালানো হয়েছে। তবে আঙ্কারা জানিয়েছে, তারা সিরিয়ার দ্রুজ সম্প্রদায়ের সঙ্গে একটি যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে।

শারা তুরস্কের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় তুরস্কের সমর্থন প্রশংসনীয়।

প্রসঙ্গত, সিরিয়ার সুয়েইদা প্রদেশে সম্প্রতি সহিংসতা বেড়ে গেছে। সেখানে দ্রুজ সশস্ত্র গোষ্ঠী ও বেদুইন গ্যাংয়ের মধ্যে সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিরিয়ান সেনাবাহিনী ট্যাংক মোতায়েন করে। এর পরপরই ইসরায়েলি যুদ্ধবিমান ওই ট্যাংক ইউনিটগুলোতে হামলা চালায়। সিরিয়ার পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, ট্যাংক মোতায়েন ইসরায়েলের বিরুদ্ধে নয়। কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, ট্যাংকগুলো অস্ত্রশস্ত্রমুক্ত অঞ্চলে প্রবেশ করেছে, যেখানে ইসরায়েলের সামরিক উপস্থিতি রয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সুয়েইদায় চলমান সংঘর্ষে অন্তত ২৫০ জন নিহত হয়েছে। সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি হামলায় আরও তিনজন নিহত ও ৩৪ জন আহত হয়েছে। সূত্র: টাইমস অব ইসরায়েল

কিউএনবি/অনিমা/১৮ জুলাই ২০২৫,/সকাল ১০:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit