শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি ভক্তদের ভালোবাসায় মুগ্ধ কুইন সুলিভান ফুলবাড়ী ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্রীজটি সংস্কার না করাই নষ্ট হয়ে যাচ্ছে॥ ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত॥ প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ সীমান্তে বিজিবির অভিযানে,মানব পাচারকারীসহ দুই বাংলাদেশি আটক রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ষড়যন্ত্র: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মেসির সঙ্গে ছবি-জার্সি না পেয়ে হতাশ বেনিনের কোচ, আর্জেন্টিনার আচরণে ক্ষুব্ধ প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

মনিরামপুরে জুলাই গণঅভ্যুত্থানে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৬৮ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : মনিরামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি ও মাদ্রাসার ২৪’র রঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১১ টায় মনিরামপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্লুর রশীদ, মনিরামপুর থানার ওসি (তদন্ত) বদরুজ্জামান, সহকারী অধ্যাপক মহিবুল্লাহ মনু, যুব উন্নয়ন অফিসার রেজাউল হক প্রমুখ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানাযায়,প্রতিযোগিতায় মাধ্যমিক স্তরে গ্রাফিতিতে প্রথম হয়েছে মনিরামপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় হয়েছে জিএইচ পাড়দিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং তৃতীয় হয়েছে কুয়াদা মাধ্যমিক বিদ্যালয়। উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম হয়েছে মনিরামপুর মহিলা ডিগ্রী কলেজ, দ্বিতীয় মনিরামপুর সরকারী কলেজ এবং তৃতীয়স্থান অধিকার করেছে রাজগঞ্জ ডিগ্রী কলেজ।

অন্যদিকে মাধ্যমিক পর্যায়ে চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকার করেছেন মনিরামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী নওরীন আক্তার নীপু, দ্বিতীয় মনিরামপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মরিয়ম হাসান এবং তৃতীয় হয়েছেন খাজুরা কাঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হুমায়রা খাতুন। উচ্চ মাধ্যমিক স্তরে মনিরামপুর মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থী অন্বেষা ব্যানার্জী, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন একই কলেজের সানজিদা কবির ও মালিহা মেহনাজ।

 

 

কিউএনবি/আয়শা//১৭ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit