বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

৪ দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ শুক্রবার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৫৪ Time View

ডেস্ক নিউজ : রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ৪ দফা দাবিতে মহাসমাবেশের ডাক দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। আগামীকাল শুক্রবার (১৮ জুলাই) এ কর্মসূচি পালিত হবে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে। 

সংগঠনটির সভাপতি মো. আবুল কাসেম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে আমরা জেনেছি রিট করা ৪৫ জন প্রধান শিক্ষকের দশম গ্রেড বাস্তবায়নের কথা বলা হয়েছে। তাহলে যারা মামলা করেননি তাদের তাহলে দশম গ্রেড কবে বাস্তবায়ন হবে? আমরা সব প্রধান শিক্ষকের দশম গ্রেড বাস্তবায়ন চাই। তিনি আরো বলেন, এ ছাড়া সহকারী শিক্ষকদের ১২তম গ্রেডের প্রস্তাব করেছে মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটি। শিক্ষকদের দাবি ১১তম গ্রেড। এ দুটি দাবিসহ চার দফা দাবিতে আমরা মহাসমাবেশ আহ্বান করেছি।

প্রাথমিক শিক্ষকদের ৪ দফা দাবি-
১. সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড
২. ২০১৪ সালের ৯ মার্চ থেকে সব প্রধান শিক্ষকের ১০ম গ্রেডের জিও জারি
৩. চলতি দায়িত্বসহ সিনিয়র শিক্ষকদের শতভাগ পদোন্নতি এবং
৪. ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড।

কিউএনবি/অনিমা/১৭ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit