শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
পরকীয়া ও অর্থ কেলেঙ্কারির অভিযোগে চাপে ফিফা প্রধান ইনফান্তিনো সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত দুর্গাপুরে ৪০ বোতল ভারতীয় মদসহ আটক ২ নোয়াখালীতে সিএনজিতে ১১ কেজি গাঁজা, গ্রেপ্তার ১ বড়পুকুরিয়া কয়লা খনি ঘিরে নতুন স্বপ্ন, আশার আলো দেখছে পার্বতীপুর নোয়াখালীতে ৯৭৯০ ইয়াবাসহ দুই পাচারকারী গ্রেপ্তার কাজের ঘণ্টা নয়, উৎপাদনশীলতাই হোক জাতীয় সমৃদ্ধির মাপকাঠি বিশ্বকাপে মেসিকে মেরে ফেলার ষড়যন্ত্র, বেরিয়ে এলো ভয়াবহ সব তথ্য পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড’ গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক  

ইসলামী ব্যাংক চেয়ারম্যানের পদত্যাগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

এর আগে, চলতি মাসের ৩ তারিখে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহম্মদ তাকে তলব করে পদত্যাগ করতে বলেন।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ২২ আগস্ট ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। নতুন পর্ষদে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয় রাষ্ট্রায়ত্ত সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদকে।

তবে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর ওবায়েদ উল্লাহর বিরুদ্ধে নানা অনিয়ম ও সুবিধা গ্রহণের অভিযোগ পায় বাংলাদেশ ব্যাংক। এরপরই ৩ জুলাই তাকে ডেকে পাঠান ডেপুটি গভর্নর ড. মো. কবির আহম্মদ এবং পদত্যাগ করতে বলেন।

সূত্র বলছে, ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদে থাকার জন্য বিভিন্ন মহলে লবিং করছিলেন। এমন প্রেক্ষাপটে ১৫ জুলাই তার ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব চেয়ে চিঠি দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

পরদিন, ১৬ জুলাই ইসলামী ব্যাংকে বিশেষ তদন্ত অভিযান চালায় সংস্থাটি। অভিযানে গত আগস্ট থেকে মাসুদের নেওয়া সুবিধাগুলোর তথ্য সংগ্রহ করা হয়।

তদন্তে জানা যায়, মাসুদ সম্প্রতি এক মাসের জন্য যুক্তরাষ্ট্রে সফরে যান—তবে বিষয়টি ব্যাংকের পরিচালনা পর্ষদে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেননি। কেবল মৌখিকভাবে জানান, একটি আন্তর্জাতিক ব্যাংকের সঙ্গে ‘ক্রেডিট লাইন’ ইস্যুতে বৈঠকে অংশ নেবেন। অথচ এই ধরনের বিষয়ে ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বৈঠক করে, চেয়ারম্যানের অংশগ্রহণের বিধান নেই।

এর মধ্যে গত ১৫ জুলাই ওবায়েদ উল্লাহ আল মাসুদ ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করে বিএফআইইউ।

কিউএনবি/অনিমা/১৭ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit