শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

শুটিংয়ের আগে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শাকিবের প্রযোজকের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৬২ Time View

বিনোদন ডেস্ক : ২০২৬ সালের ঈদুল ফিতরের একটি সিনেমায় কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক শাকিব খান। প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনায় নাম লেখানো শিরিন সুলতানার ‘ক্রিয়েটিভ ল্যান্ড’ প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হবে এ সিনেমা। এটি পরিচালনা করবেন আবু হায়াত মাহমুদ।

সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, যার সঙ্গে যুক্ত ছিলেন মোহাম্মদ নাজিম উদ্দিন। যদিও সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে আনুষ্ঠানিক কর্মকাণ্ড ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

এদিকে সিনেমার শুটিং শুরু হওয়ার আগেই প্রযোজক শিরিন সুলতানা সৌজন্য সাক্ষাৎ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে। কি কারণে নতুন এ প্রযোজক স্বরাাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন তা নিয়ে উঠেছে বিভিন্ন গুঞ্জন। জানা গেছে, নতুন প্রযোজকদের সিনেমা নির্মাণে নানা ধরণের প্রশাসনিক ও বাস্তব প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। সেই জটিলতা নিরসনে আগেভাগেই সরকারের সংশ্লিষ্ট মহলকে অবহিত করার উদ্দেশ্যেই এ সাক্ষাৎ।

সাক্ষাতে সিনেমা নির্মাণ ও মুক্তির সময়ের সম্ভাব্য বাধা, পাইরেসি ও নিরাপত্তা ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানা গেছে। উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এ উদ্যোগকে স্বাগত জানান এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। সিনেমার নাম চূড়ান্ত না হলেও প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, নব্বই দশকে ঢাকার আন্ডারওয়ার্ল্ডে রাজত্ব করেছেন বহু কুখ্যাত নাম, এ নিয়ে আছে নানা মিথ। সেই সময়ের কিছু ঘটনা উঠে আসবে শিরিন সুলতানা প্রযোজিত শাকিব খানের আগামী ঈদের সিনেমায়।

এ সিনেমা নিয়ে দারুণ উচ্ছ্বসিত পরিচালক আবু হায়াত মাহমুদ। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘বাংলাদেশের প্রত্যেকটা পরিচালকের কাছেই কাঙ্ক্ষিত থাকে যে আমাদের মেগাস্টার শাকিব খানকে নিয়ে সিনেমা করার। আমি মনে করি যে, এখন পর্যন্ত আমি অবশ্যই অনেক বেশি লাকি। উনার মতো এতো বড় শিল্পীর সাথে আমি আমার প্রথম সিনেমা নিয়ে আসার পথচলা শুরু করেছি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন কাজটি সুন্দরভাবে করতে পারি।’

 

 

কিউএনবি/আয়শা//১৭ জুলাই ২০২৫,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit