শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

টালিউড পরিচালকদের সঙ্গে বৈঠকে বসলেন তথ্য-সংস্কৃতি দফতরের সচিব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৭০ Time View

বিনোদন ডেস্ক : টালিউডের স্টুডিও পাড়ার বিভেদ নিরসনে নির্মাতাদের দায়ের করা মামলায় এ বৈঠকের সিদ্ধান্ত দেন আদালত। বৈঠকের মূল উদ্দেশ্য টালিউডের বিভিন্ন সমস্যার সমাধানসহ চলচ্চিত্র নির্মাণ এবং মুক্তির সাথে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করা।

ভারতীয় সংবাদমাদ্যম ইটিভি ভারতের প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার (১৬ জুলাই) টালিউডের ১১ পরিচালকের সঙ্গে বৈঠকে বসেন সচিব শান্তনু বসু। এ বৈঠকে আলোচনার মাধ্যমে টালিউডের স্টুডিতে বিদ্যমান সমস্যা সমাধান করার চেষ্টা করা হয়।

বাদী হয়ে মামলা দায়ের করা পরিচালকদের পক্ষ থেকে অনিবার্ণ ভট্টাচার্য অনুপস্থিত থাকলেও উপস্থিত ছিলেন সুব্রত সেন, সুদেষ্ণা রায়, ইন্দ্রনীল রায়চৌধুরী, পরমব্রত চট্টোপাধ্যায়, কিংশুক দে, বিদুলা ভট্টাচাৰ্য-সহ অনেকে।
বৈঠক শেষে সংবাদমাধ্যমে পরিচালকদের পক্ষ থেকে কথা বলেন পরমব্রত চট্টোপাধ্যায়। তিনি বলেন,আজ কোনও সিদ্ধান্ত নেয়া হয়নি। আজ আমাদের বক্তব্য শুনলেন মাননীয় সচিব। আমাদের বক্তব্যের উপরে তিনি খসড়া তৈরি করে জমা দেবেন আদালতে। বাকিটা বিচারকের হাতে।

বৈঠক প্রসঙ্গে নির্মাতা সুব্রত সেন বলেন,এত দিনে কোর্টের নির্দেশ পালন করা হলো। এই পদক্ষেপ ‘ইতিবাচক’ হিসেবেই দেখছি। বৈঠকে হাজির হওয়ার কথা ছিল ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের। কিন্তু তিনি অনুপস্থিত ছিলেন।

হাই কোর্টের নির্দেশে এ বৈঠককে ‘ইতিবাচক’হিসেবে দেখছেন পরিচালকরা। তাদের দায়ের করা মামলার শুনানির তারিখ নির্ধারিত হয়েছে আগামী ২৩ জুলাই। 

 

কিউএনবি/আয়শা//১৭ জুলাই ২০২৫,/বিকাল ৩:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit