শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

ছয় মাস গাড়ি চালাতে পারবেন না এমা ওয়াটসন

অনলা্ইন ডেক্স
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৮৫ Time View
ছয় মাস গাড়ি চালাতে পারবেন না এমা ওয়াটসন

‘বিনোদন’

হ্যারি পটার’ অভিনেত্রী এমা ওয়াটসন ছয় মাসের জন্য যুক্তরাজ্যে গাড়ি চালাতে পারবেন না। গত বছর দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির একটি আদালত। হ্যারি পটারে তার সহ-অভিনেত্রী কুইডিচ শিক্ষিকা ম্যাডাম হুচের চরিত্রে অভিনয় করা ৭৬ বছর বয়সী জো ওয়ানামেকারকেও ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়।

সিএনএনের প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের ৩১ জুলাই ইংল্যান্ডের অক্সফোর্ডে একটি এলাকায় ৩০ মাইল বেগসীমা অতিক্রম করে ৩৮ মাইল গতিতে গাড়ি চালান এমা ওয়াটসন।এ ঘটনার প্রেক্ষিতে বুধবার (১৬ জুলাই) হাই উইকোম ম্যাজিস্ট্রেট আদালত তাকে মোট ১ হাজার ৪৪ পাউন্ড জরিমানা এবং ছয় মাসের ড্রাইভিং নিষেধাজ্ঞা প্রদান করে। শুনানিতে এমা নিজে উপস্থিত ছিলেন না। তার আইনজীবী মার্ক হ্যাসলাম আদালতকে জানান, তিনি বর্তমানে একজন শিক্ষার্থী এবং জরিমানার অর্থ পরিশোধে সক্ষম।আদালতের তথ্য অনুযায়ী, ঘটনার সময় এমার ড্রাইভিং লাইসেন্সে আগেই ৯টি পেনাল্টি পয়েন্ট ছিল।নতুন করে আরও ৩টি পয়েন্ট যুক্ত হওয়ায়, যুক্তরাজ্যের নিয়ম অনুযায়ী, তা স্বয়ংক্রিয়ভাবে ছয় মাসের নিষেধাজ্ঞায় রূপ নেয়। এটি এমা ওয়াটসনের গত দুই বছরে চতুর্থবারের মতো ট্রাফিক আইন লঙ্ঘন। এর আগে ২০২৩ সালের অক্টোবর ও নভেম্বর এবং ২০২৪ সালের জানুয়ারিতে তিনি আরও তিনটি গতিসীমা লঙ্ঘনের ঘটনায় জড়িত ছিলেন।

 

প্রসঙ্গত, ‘হ্যারি পটার’ সিনেমার মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি পাওয়া এমা ওয়াটসন পরবর্তী সময়ে ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ এবং ‘লিটল উইমেন’ সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।পাশাপাশি তিনি নারী অধিকার, শিক্ষাক্ষেত্র ও সামাজিক কার্যক্রম-এর সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

কিউটিভি/রাজ /১৭ জুলাই ২০২৫,/বিকাল : ০৩.০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit