বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা  সিলেট অঞ্চলে টেকসই মৃত্তিকা ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনের জন্য চুন প্রয়োগ প্রযুক্তি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মার্কিন অবরোধ পেরিয়ে আরব সাগরে ইরানের ৩ তেলবাহী জাহাজ বাসের ধাক্কায় সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতির মৃত্যু ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের দ্রুত সুপারিশের দাবিতে স্মারকলিপি হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আগ্রহী নেপাল দেশের রিজার্ভ আরও বেড়ে ৩৫.৮০ বিলিয়ন ডলার বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড

তানজিদ তামিমের ২৭ বলের ফিফটিতে সিরিজ জয়ের পথে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৪৮ Time View

স্পোর্টস ডেস্ক : কলম্বোতে বুধবার (১৬ জুলাই) সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার দেওয়া ১৩৩ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৯৩ রান। তানজিদ তামিম ৩৪ বলে ৫৬ আর ৫ বলে ৪ রানে অপরাজিত রয়েছেন তাওহীদ হৃদয়। জয়ের জন্য লাল সবুজদের ৫৪ বলে প্রয়োজন আর মাত্র ৪০ রান।

প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটের ব্যবধানে হারের পর  দ্বিতীয় ম্যাচটি ৮৩ রানের ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। ১-১ সমতায় প্রথম দুই ম্যাচ শেষ হওয়ায়, তৃতীয় ম্যাচটি পরিণত হয়েছে অলিখিত ফাইনালে। যেখানে সহজ লক্ষ্য পেয়ে ব্যাট করতে নেমে ইনিংস শুরুর প্রথম বলেই ওপেনার পারভেজ ইমনের উইকেট হারায় বাংলাদেশ।

অবশ্য দলকে চাপে পড়তে দেননি আরেক ওপেনার তানজিদ তামিম ও অধিনায়ক লিটন দাস। দ্বিতীয় উইকেট জুটিতে ৭৪ রান গড়ে তারা দলকে সহজ জয়ের পথে এগিয়ে নিতে থাকেন। ২৬ বলে ২ চার ও ২ ছক্কায় ৩২ রানে লিটন আউট হলেও ফিফটি তুলে নেন তানজিদ তামিম। প্রথম দুই ম্যাচে যথাক্রমে ১৬ ও ৫ রান করা এ ওপেনার, এদিন মাত্র ২৭ বলে ৫টি ছয় ও একটি চারের মারে তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম ফিফটি। তাকে সঙ্গ দিতে ক্রিজে এসেছেন তাওহীদ হৃদয়।

এর আগে শেখ মেহেদী হাসানের বোলিং নৈপুণ্য সিরিজ নির্ধারণী ম্যাচে খুব বেশি পুঁজি পায়নি শ্রীলঙ্কা। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে তারা। ৩৯ বল মোকাবিলায় সর্বোচ্চ ৪৬ রান করেন পাথুম নিশাঙ্কা। এছাড়া দাসুন শানাকা ২৫ বলে ৩৫ আর কামিন্দু মেন্ডিস ১৫ বলে ২১ রানের ইনিংস খেলেন। ৪ ওভার বল করে মাত্র ১১ রান খরচায় ১ মেডেন দিয়ে ৪ উইকেট নেন শেখ মেহেদী।

 

 

কিউএনবি/আয়শা//১৬ জুলাই ২০২৫,/রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit